হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হিজবুল্লাহর হামলায় ১১ ইসরাইলি সেনা আহত, তিনজনের অবস্থা গুরুতর

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

দক্ষিণ লেবাননের বিনত জেবেইল এলাকায় সোমবার রাতে এক ড্রোন হামলায় দখলদার ১১ ইসরাইলি সেনা আহত হয়েছেন। ইসরাইলি সংবাদমাধ্যমের বরাত দিয়ে আল-জাজিরা এ কথা জানিয়েছে। তবে টাইমস অব ইসরাইলের প্রতিবেদন অনুযায়ী ওই ঘটনায় ১০ সেনা আহত হন।

ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, রাতভর বিনত জেবেইল শহরে হিজবুল্লাহর বন্দুকধারীদের সঙ্গে সংঘর্ষে ১০ সেনা আহত হন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। একজনের অবস্থা মাঝারি আর বাকি ছয়জন সামান্য আঘাত পেয়েছেন।

ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, প্যারাট্রুপার ব্রিগেডের এই সেনাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁদের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে।

হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বিনত জেবেইল শহরটি গত কয়েক দিন ধরে ইসরাইলি বাহিনীর স্থল অভিযানের মূল কেন্দ্রে রয়েছে।

নিষেধাজ্ঞা উপেক্ষা করে আল-আকসায় অর্ধ লক্ষাধিক মুসল্লির নামাজ আদায়

ইরান যুদ্ধ: মুসলিমপ্রধান আজারবাইজানে গোপন সেনা ঘাঁটি ছিল ইসরাইলের

চাইলেই ইরানের ইউরেনিয়াম দখল করতে পারি: ট্রাম্প

ইসরাইলে মার্কিন অস্ত্র পাঠানো বন্ধের বিলে সমর্থন বাড়ছে

আল-আকসায় জর্ডানের অভিভাবকত্ব অবশ্যই সম্মান করতে হবে: যুক্তরাজ্য

হরমুজে ইরানের দাপট, সংকটে বিশ্ব অর্থনীতি

লেবাননে আরো ৬৩ জন ইসরাইলি সেনা আহত

পরাজয়ের পর ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল: খামেনি

লেবাননে হামলা চললে উত্তর ইসরাইল নিরাপদ থাকবে না: হিজবুল্লাহ

শত্রুর চক্রান্ত ব্যর্থ করতে জাতীয় ঐক্যের আহ্বান ইরানের সর্বোচ্চ নেতার