হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

প্রবাসীদের জন্য সুখবর দিল সৌদি আরব

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

উচ্চ দক্ষতাসম্পন্ন বিদেশি কর্মীদের জন্য নতুন সুযোগ চালু করেছে সৌদি আরব। এখন থেকে কর্মভিসা প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই দক্ষ বিদেশি কর্মীরা তাদের পরিবারের সদস্যদের সৌদি আরবে নিয়ে আসতে পারবেন। মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের সমন্বয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর লক্ষ্য হলো দেশটিতে বসবাসরত বিদেশিদের জীবনযাত্রার মান উন্নত করা এবং তাদের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া আরো সহজ ও দ্রুত করা।

নতুন ব্যবস্থার আওতায় উচ্চ দক্ষতাসম্পন্ন বিদেশি কর্মীরা তাদের স্ত্রী বা স্বামী, ২৫ বছরের কম বয়সি ছেলে এবং অবিবাহিত মেয়েদের সৌদি আরবে নিয়ে আসতে পারবেন।

এ ক্ষেত্রে উচ্চ দক্ষতার বিদেশি কর্মীর কর্মসংস্থান ভিসার আবেদন প্রক্রিয়া চলার সময়ই তার পরিবারের সদস্যদের প্রবেশ ভিসা দেওয়া যাবে। তবে সংশ্লিষ্ট সব আবেদনসংক্রান্ত শর্ত ও প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।

এর ফলে যোগ্য বিদেশি কর্মীদের নিজেদের কর্মভিসা প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর পরিবারের সদস্যদের জন্য ভিসার আবেদন শুরু করার প্রয়োজন হবে না। অর্থাৎ, কর্মভিসা প্রক্রিয়া চলমান থাকা অবস্থাতেই তারা পরিবারের সদস্যদের সৌদি আরবে আনার প্রক্রিয়া শুরু করতে পারবেন।

মন্ত্রণালয় আরো জানায়, পরিবারের সদস্যরা সৌদি আরবে প্রবেশের পর দেশটির প্রচলিত আইন ও বিধিবিধান অনুযায়ী তাদের বসবাসের অনুমতিপত্র (রেসিডেন্স পারমিট) বা ইকামা ইস্যুর প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।

সূত্র: গালফ নিউজ

আরএ

জনসংখ্যা বৃদ্ধি ইরানের জাতীয় নিরাপত্তার জন্য জরুরি

গাজার ৯৯ শতাংশ এলাকায় বিষাক্ত দূষণের জন্য দায়ী ইসরাইল: অক্সফাম

ইরানের সাত শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয়

গাজায় ইসরাইলি হামলায় নিহত বেড়ে ৭৪৭৪৬

গাজায় ইসরাইলি হামলায় আরো ১০ ফিলিস্তিনি নিহত

ইয়েমেন উপকূলে চীনের তৈরি ড্রোন ভূপাতিত করল হুথিরা

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-ইরানকে আবার আলোচনায় বসতে হবে

তেলবাহী ৫০ জাহাজে সাইবার হামলা, সন্দেহের তালিকায় ইরান

ইরানের আর্থিক নেটওয়ার্ক ধ্বংসের অঙ্গীকার যুক্তরাষ্ট্রের

তেল আবিবে ফ্লাইদুবাইয়ের ফ্লাইট পুনরায় চালুর অনুমোদন