ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের উর্মিয়া শহরে বিমান হামলায় অন্তত পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সোমবার ভোরে ‘যুক্তরাষ্ট্র-জায়নাবাদী’ যুদ্ধবিমান উর্মিয়ার একটি আবাসিক এলাকায় হামলা চালায়। এ হামলায় বেশ কয়েকটি ঘরবাড়ি ধ্বংস হয়ে যায় এবং হতাহতের ঘটনা ঘটে।
তাসনিম নিউজ ধ্বংসস্তূপ ও ক্ষতিগ্রস্ত বাড়ির অভ্যন্তরের দৃশ্য সম্বলিত কিছু ভিডিওও প্রকাশ করেছে।
তবে এসব ভিডিওর সত্যতা তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা।