হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের ৪২ জাহাজ ধ্বংসের দাবি করলেন ট্রাম্প

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছে, সাম্প্রতিক মার্কিন হামলায় ইরানের সামরিক সক্ষমতা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। এ সময় মার্কিন বাহিনী ইরানের ৪২টি নৌযান ধ্বংস করেছে বলে দাবি করেন ট্রাম্প। খবর আলজাজিরা

ফ্লোরিডায় এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, সাম্প্রতিক কয়েক দিনে যুক্তরাষ্ট্রের বাহিনী ইরানের ৪২টি নৌযান ধ্বংস করেছে। পাশাপাশি ইরানের বিমান শক্তি ও টেলিযোগাযোগ অবকাঠামোর বড় অংশও অকার্যকর করে দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের আগের হামলাগুলো ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্য করে চালানো হয়েছিল। ট্রাম্পের দাবি, হামলার আগে তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল।

এই অভিযানে যুক্তরাষ্ট্র বড় ধরনের সাফল্য অর্জন করেছে এবং এতে ইরানের সামরিক সক্ষমতার ওপর আঘাত হানা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে চলমান সংঘাতে নিহত ছয়জন মার্কিন সেনাসদস্যের লাশ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ট্রাম্প পরে ডোভার এয়ার ফোর্স ঘাঁটিতে যাওয়ার কথা রয়েছে।

নেপালের আকস্মিক বন্যায় কানাডার ২৪ নাগরিক নিখোঁজ

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

নিখোঁজের সাড়ে ৩২ ঘণ্টা পর সাগরে মিলল নিউজিল্যান্ডের কিশোরের লাশ

চেয়ারে বসাকে কেন্দ্র করে রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ছড়ানোর অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

রংপুরে গণপতি হত্যা: সম্প্রীতি রক্ষায় মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৫দিন পর অটোচালকের লাশ উদ্ধার