হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরাইলে টানা ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান, লক্ষ্য প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করা

আমার দেশ অনলাইন

ইসরাইলের বিভিন্ন অঞ্চলে ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইরান। বিশ্লেষকদের মতে, এই হামলার উদ্দেশ্য হলো ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে চাপে ফেলা এবং তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরোধক ব্যবস্থাকে ধীরে ধীরে নিঃশেষ করে দেওয়া।

সাম্প্রতিক কয়েক ঘণ্টায় ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় শহর বেয়ারশেবা, যা নেগেভ মরুভূমিতে অবস্থিত, সেখানে একাধিকবার বিমান হামলার সতর্কতা সাইরেন বেজে উঠেছে। একই ধরনের সতর্কতা দেশের উত্তরাঞ্চলেও জারি হয়েছে।

বিশ্লেষকদের মতে, ইরান এমনভাবে হামলা চালাচ্ছে যাতে ইসরাইলের প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ চাপের মধ্যে থাকে। এতে প্রতিরক্ষা ব্যবস্থাকে সব সময় সতর্ক থাকতে হচ্ছে এবং একাধিক স্থানে একযোগে হামলা মোকাবিলা করতে হচ্ছে।

এর ফলে ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরোধক ব্যবস্থার ইন্টারসেপ্টর দ্রুত ব্যবহৃত হচ্ছে এবং ধীরে ধীরে সেই মজুদ কমিয়ে দেওয়াই ইরানের কৌশল হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া ইরান বিশ্বকে দেখাতে চাইছে যে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ এবং ক্রুজ ক্ষেপণাস্ত্রের এক সপ্তাহের টানা হামলার পরও তাদের সামরিক সক্ষমতা পুরোপুরি ভেঙে পড়েনি।

বিশ্লেষকদের মতে, ইরান এখনও ইসরাইলসহ পুরো অঞ্চলে হামলা চালানোর সক্ষমতা ধরে রেখেছে এবং চলমান সংঘাতে তা প্রদর্শনের চেষ্টা করছে।

সূত্র: আল জাজিরা

এসআর

ইরানের কেশম দ্বীপে হামলা চালানোর কথা স্বীকার করলেন ট্রাম্প

কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

গাজায় ইসরাইলের গণহত্যা, নিহতের সংখ্যা বেড়ে ৭৪ হাজার ৬১৮

উপসাগরে ক্ষেপণাস্ত্র হামলায় ট্যাংকারে বিস্ফোরণ, নাবিক নিহত

ইরানে ফের হামলা হলে ক্ষেপণাস্ত্রের নিশানায় আসতে পারে ইউরোপ

সংঘাত বন্ধে সৌদি আরবের কাছে ৫১ বিলিয়ন ডলার চেয়েছে হুথিরা, দাবি প্রত্যাখ্যান রিয়াদের

কাতারের আমিরের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

হরমুজে মাইনের আঘাতে ২ ট্যাংকারে আগুন

কঠিন পরিস্থিতির মুখে ইসরাইল, ১০ দিনের ব্যবধানে ৪ নির্বাচনে ধাক্কা খেল নেতানিয়াহু

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তাকারী দেশ বৈধ লক্ষ্যবস্তু হবে: আইআরজিসি