হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

আলোচনার আগে শর্ত কঠোর করল তেহরান

আমার দেশ অনলাইন

তেহরানে অবস্থিত একটি দেয়ালচিত্র। ছবি: এএফপি

আলোচনার টেবিলে বসার আগে পারমাণবিক কর্মসূচি এবং হরমুজ প্রণালির সার্বভৌমত্ব প্রশ্নে নিজেদের অবস্থান আরো কঠোর ও স্পষ্ট করেছে ইরান।

তেহরান থেকে পাওয়া তথ্য অনুযায়ী, দেশটি কয়েকটি বিষয়ে ‘রেড লাইন’ বা চরম সীমা নির্ধারণ করে দিয়েছে, যা কোনোভাবেই আলোচনার যোগ্য নয় বলে জানানো হয়েছে।

ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি নিয়ে কোনো দরকষাকষি করা হবে না। বিশেষ করে, উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের যে মজুত বর্তমানে তাদের কাছে রয়েছে, তা দেশের বাইরে হস্তান্তরের বিষয়ে তারা তীব্র প্রতিরোধ গড়ে তুলেছে।

দ্বিতীয় রেড লাইন হিসেবে আঞ্চলিক সামরিক অবস্থান এবং হরমুজ প্রণালির সার্বভৌমত্বকে সামনে এনেছে তেহরান। বর্তমানে এই কৌশলগত পানিপথটির ওপর নিয়ন্ত্রণ আরো জোরালো করেছে ইরান। প্রণালিটি দিয়ে যাতায়াতকারী প্রতিটি জাহাজের জন্য নতুন প্রোটোকল ও নিয়ন্ত্রণব্যবস্থা চালু করা হয়েছে।

নতুন এই নিয়ম অনুযায়ী, হরমুজ প্রণালি দিয়ে পার হওয়া প্রতিটি জাহাজকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করে ট্রানজিট পারমিট বা চলাচলের অনুমতি নিতে হবে। এ ছাড়া আইআরজিসিকে নির্দিষ্ট পরিমাণ টোল বা ফি প্রদান করাও এখন থেকে বাধ্যতামূলক। গত কয়েক দিনের উত্তেজনাকর পরিস্থিতিতে এই প্রক্রিয়াকেই ইরানের প্রধান কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: আলজাজিরা

এএম

গোপনে আরব দলগুলোর সহায়তা চেয়েছেন নেতানিয়াহু

২৪ ঘণ্টায় হরমুজে ৫ জাহাজে হামলা

মোসাদপ্রধানের যুক্তরাষ্ট্র সফর, ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহুর শেষ চেষ্টা

গাজায় ৪৮ ঘণ্টায় ১৬ ফিলিস্তিনি নিহত

উপসাগরীয় দেশগুলোতে ইরানের ৭ হাজার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি জিসিসির

ইয়েমেনে নতুন করে বাস্তুচ্যুত ৩ লাখ ৪০ হাজারের বেশি মানুষ

হাসপাতালে ইসরাইলি হামলায় পাকিস্তান-সৌদি-তুরস্কসহ ১৮ দেশের নিন্দা

সমন্বয় ছাড়া হরমুজ পার হওয়া জাহাজকে তেল পাচারকারী মনে করে ইরান

ফিলিস্তিনে বিয়ে-সংবর্ধনা এমনকি জানাজাতেও চলছে ইসরাইলি বাহিনীর হামলা

সাংস্কৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ লেবানন, প্রাকৃতিক সৌন্দর্যেও অনন্য