হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

আমিরাতের প্রস্থানের পর ওপেক প্লাসে তেল উৎপাদন কোটা নির্ধারণে বৈঠক

আমার দেশ অনলাইন

তেল উৎপাদন জোট ওপেক প্লাসের সাতটি সদস্য দেশ আজ বৈঠকে বসছে, যেখানে নতুন তেল উৎপাদন কোটা নির্ধারণ করা হবে। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) জোট থেকে বেরিয়ে যাওয়ার পর এটি প্রথম বৈঠক।

গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে ইউএই ওপেক এবং বৃহত্তর ওপেক প্লাস জোট থেকে সরে দাঁড়ায়। বিশ্লেষকদের মতে, উৎপাদনসীমা নিয়ে অসন্তোষের কারণেই দেশটি ২৮ এপ্রিল এ সিদ্ধান্ত নেয়।

ইউএই বিশ্বের অন্যতম বড় তেল উৎপাদনকারী দেশ হিসেবে পরিচিত এবং তারা দীর্ঘদিন ধরেই জোটের নির্ধারিত উৎপাদন সীমা নিয়ে অসন্তুষ্ট ছিল।

বর্তমান বৈঠকে অংশ নেওয়া সাতটি দেশ দৈনিক প্রায় ১ লাখ ৮৮ হাজার ব্যারেল উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে বলে ধারণা করা হচ্ছে, যা তেলবাজারের সরবরাহ ও দামের ওপর প্রভাব ফেলতে পারে।

সূত্র: আলজাজিরা

এসআর

বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি পূরণে ট্রাম্পকে ইরাকের প্রেসিডেন্টের আহ্বান

চাপে ফেলে ইরানের অর্থনীতি ২৫ শতাংশ কমানোর হুমকি যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রকে শোচনীয় পরাজয়ের ইঙ্গিত দিলেন আরাগচি

গাজায় যুদ্ধবিরতির পরও বাড়ছে প্রাণহানি

মধ্যপ্রাচ্যে তৃতীয় বিমানবাহী রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, আবারও যুদ্ধ শুরুর শঙ্কা

বাহরাইনে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের