হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরান যুদ্ধে জড়িত বিমানের জন্য স্পেনের আকাশসীমা বন্ধ

আমার দেশ অনলাইন

প্রতিরক্ষামন্ত্রী মার্গারিতা রোব্লেস। ছবি: সংগৃহীত

ইরানে হামলার সঙ্গে সংশ্লিষ্ট মার্কিন বিমানগুলোর জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে স্পেন। সোমবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী মার্গারিতা রোব্লেস এ তথ্য জানিয়েছেন।

স্প্যানিশ সংবাদপত্র ‘এল পাইস’ সোমবার সামরিক সূত্রের বরাত দিয়ে প্রথম এই খবরটি প্রকাশ করে।

মাদ্রিদে সাংবাদিকদের মার্গারিতা রোব্লেস বলেন, ‘ইরান যুদ্ধসংক্রান্ত কোনো অভিযানের জন্য স্পেন তার সামরিক ঘাঁটি বা আকাশসীমা ব্যবহারের অনুমতি দিচ্ছে না।’

স্প্যানিশ সংবাদপত্র আরো জানায়, আকাশসীমা বন্ধের ফলে সামরিক বিমানগুলোকে মধ্যপ্রাচ্যে তাদের লক্ষ্যে যাওয়ার পথে স্পেন এড়িয়ে যেতে হচ্ছে, তবে এটি জরুরি পরিস্থিতির ক্ষেত্রে প্রযোজ্য নয়।

স্পেনের অর্থনীতি মন্ত্রী কার্লোস কুয়ের্পো বলেছেন, ‘একতরফাভাবে এবং আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে শুরু হওয়া যুদ্ধে অংশগ্রহণ বা অবদান না রাখার স্পেন সরকারের সিদ্ধান্তের অংশ হিসেবে আকাশসীমা বন্ধ করা হয়েছে।’ রেডিও কাদেনা সেরকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার তীব্র বিরোধী। তিনি এই হামলাগুলোকে বেপরোয়া ও অবৈধ বলে আখ্যা দিয়েছেন। সূত্র: রয়টার্স

নিষেধাজ্ঞা উপেক্ষা করে আল-আকসায় অর্ধ লক্ষাধিক মুসল্লির নামাজ আদায়

ইরান যুদ্ধ: মুসলিমপ্রধান আজারবাইজানে গোপন সেনা ঘাঁটি ছিল ইসরাইলের

চাইলেই ইরানের ইউরেনিয়াম দখল করতে পারি: ট্রাম্প

ইসরাইলে মার্কিন অস্ত্র পাঠানো বন্ধের বিলে সমর্থন বাড়ছে

আল-আকসায় জর্ডানের অভিভাবকত্ব অবশ্যই সম্মান করতে হবে: যুক্তরাজ্য

হরমুজে ইরানের দাপট, সংকটে বিশ্ব অর্থনীতি

লেবাননে আরো ৬৩ জন ইসরাইলি সেনা আহত

পরাজয়ের পর ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল: খামেনি

লেবাননে হামলা চললে উত্তর ইসরাইল নিরাপদ থাকবে না: হিজবুল্লাহ

শত্রুর চক্রান্ত ব্যর্থ করতে জাতীয় ঐক্যের আহ্বান ইরানের সর্বোচ্চ নেতার