হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হরমজে জাহাজে হামলা সত্ত্বেও কমেছে তেলের দাম

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

শেয়ারবাজারে দরপতনের প্রভাবে পণ্যবাজারে নেতিবাচক প্রভাব পড়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। তবে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধের মধ্যে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে অব্যাহত হামলার ঘটনায় আঞ্চলিক তেল সরবরাহ নিয়ে উদ্বেগ থাকায় দামের পতন সীমিত রয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার গ্রিনিচ মান সময় রাত ২টা ১৬ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম দশমিক ৩ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯২ দশমিক ২৯ ডলারে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম দশমিক ১৮ শতাংশ কমে প্রতি ব্যারেল ৮৩ দশমিক ২৬ ডলারে নেমে আসে।

এর আগে টানা তিন সপ্তাহ ধরে তেলের দাম কমেছে। গত সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম ৪ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ৫ শতাংশ কমে যায়।

তবে মধ্যপ্রাচ্যে তেল সরবরাহব্যবস্থা নতুন করে হুমকির মুখে পড়ায় বিশ্ববাজারে তেলের দামের পতন কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে।

রোববার ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের একটি তেল শোধনাগারে হামলার দাবি করেছে। এছাড়া সপ্তাহান্তে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালির কাছাকাছি এলাকায় বেশ কয়েকটি বাণিজ্যিক জাহাজে হামলার খবর পাওয়া গেছে। এসব ঘটনায় গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচল এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সূত্র: আলজাজিরা

আরএ

নতুন কংগ্রেসের অগ্রাধিকার হবে ইরান যুদ্ধ বন্ধ করা: জেফ্রিস

সরকার গঠনে নেতানিয়াহু-আইজেনকোট আলোচনা, সমঝোতা কতদূর

লিবিয়ার বন্দরে হামলার শিকার রাশিয়ার জাহাজ

ইয়েমেনে সৌদি বিমান হামলায় নিহত ৪

ইয়েমেনে যুদ্ধের পাল্লা ভারী করতে মরিয়া হুথি ও সৌদি সমর্থিত বাহিনী, চাপে সাধারণ মানুষ

ইরান যুদ্ধে ট্রাম্প প্রশাসনের জবাবদিহি চান মার্কিন সিনেটর

ইসরাইল-ফিলিস্তিন নীতিতে গণতন্ত্রকে অগ্রাধিকার দিতে বললেন আল-সাইয়েদ

মধ্যপ্রাচ্যে কেন হামলা বাড়াচ্ছে ইরান

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে ধস

ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র-ইসরাইল