হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানে নতুন হামলা যুক্তরাষ্ট্রের, হরমুজে ছড়িয়েছে আতঙ্ক

আলজাজিরা

ছবি: আনাদোলু

ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কেশম দ্বীপে গোপনে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। সম্প্রতি দেশটিতে পরিচালিত একাধিক সীমিত সামরিক অভিযানের অংশ হিসেবে এ হামলা চালানো হয়।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে নাম প্রকাশ না করা মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে বলা হয়েছে, গত কয়েক সপ্তাহে ইরানে গোপনে ধারাবাহিকভাবে এসব সীমিত অভিযান চালিয়েছে ওয়াশিংটন। অথচ একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে কূটনৈতিক সমঝোতার সম্ভাবনার কথা তুলে ধরছিলেন।

মঙ্গলবার ইরানের কেশম দ্বীপে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর আগে ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূলেও বিস্ফোরণের খবর পাওয়া যায়। এসব বিস্ফোরণের ঘটনায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জড়িত বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।

ইরানের সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, ইরানের দক্ষিণাঞ্চলে মঙ্গলবার ভোরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হরমুজ প্রণালির কেশম দ্বীপ ও হরমোজগান প্রদেশের উপকূলীয় শহর বন্দর লেঙ্গেহতে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে হামলার কারণ, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, হরমুজ প্রণালিতে অবস্থিত কেশম দ্বীপে পাঁচটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

অন্যদিক আধা সরকারি সংবাদ সংস্থা ফারস জানিয়েছে, হরমোজগান প্রদেশের বন্দর লেঙ্গেহ শহরে সাগরের দিক থেকে বিস্ফোরণের শব্দ এসেছে।

বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। হতাহত কিংবা ক্ষয়ক্ষতির কোনো তথ্যও দেয়নি সংবাদ সংস্থা দুটি।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা নাকচ করে মন্তব্য করেছিলেন ট্রাম্প। তার ওই বক্তব্যের পরই কেশম দ্বীপে হামলার খবর সামনে এল।

এ বিষয়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের কাছে জানতে চাওয়া হলে তারা প্রশ্নগুলো যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ডের (সেন্টকম) কাছে পাঠিয়ে দেয়।

তবে ওয়াল স্ট্রিট জার্নালকে এক মার্কিন কর্মকর্তা বলেছেন, মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের জন্য তৈরি হওয়া হুমকি মোকাবিলায় প্রশাসন ধারাবাহিকভাবে পদক্ষেপ নিচ্ছে।

এদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সোমবার জানিয়েছেন, দুই দেশের মধ্যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান-প্রদান অব্যাহত রয়েছে।

তিনি জানান, কাতারের মধ্যস্থতায় এই যোগাযোগ সহজ করতে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি দোহা সফর করেছেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। জবাবে ইরান ইসরাইল এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালায়। পরে এপ্রিলে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়।

এর আগে গত ১৮ জুন হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতা স্মারকে সই করে। তবে প্রণালিটির নিরাপত্তা নিয়ে মতবিরোধের কারণে চুক্তিটির বাস্তবায়ন থমকে যায়।

এএম

যুক্তরাষ্ট্রের এমকিউএম-১৭০ ড্রোন ভূপাতিত করল ইরান

হরমুজে ৯ দিনে ১১ তেলবাহী জাহাজে আগুন, দাবি ইরানের

যুদ্ধ চায় না মধ্যপ্রাচ্যের কোনো দেশ

আলোচনা ভেঙে যায়নি, যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা বিনিময় শেষে দোহা ছাড়ল ইরানি দল

অক্টোবরজুড়ে পশ্চিম তীরে ৩ হাজারের বেশি হামলা চালিয়েছে ইসরাইলিরা

গাজা ও লেবানন পরিস্থিতি নিয়ে অনুভূতিহীন হয়ে পড়েছে বিশ্ব: ইরান

ইসরাইলের রাজনৈতিক গতিপথ বদলে দেওয়ার ঐতিহাসিক সুযোগ আরব জোটের

সৌদিতে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, প্রতিহতের দাবি

সবচেয়ে খারাপ পরিস্থিতির শঙ্কায় সতর্ক অবস্থানে উপসাগরীয় দেশগুলো

টানা ১০ দিনের ধ্বংসযজ্ঞ শেষে হেবরন ছাড়ল ইসরাইলি বাহিনী