হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরাইলি নিরাপত্তা বাহিনীতে নিহত ১৩১৮

আমার দেশ অনলাইন

ছবি: দ্য জেরুজালেম পোস্ট

ইসরাইল-হামাস যুদ্ধ শুরুর পর থেকে বিভিন্ন ফ্রন্টে ইসরাইলের নিরাপত্তা বাহিনীর ১ হাজার ৩১৮ সদস্য নিহত হয়েছেন।

রোববার ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ফ্যামিলিজ, কমেমোরেশন অ্যান্ড হেরিটেজ বিভাগ এ তথ্য জানিয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে নিহতদের এই তালিকায় ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ), পুলিশ, শিন বেত, ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস, নিরাপত্তা সমন্বয়কারী এবং স্থানীয় প্রতিরোধ দলের সদস্যরা রয়েছেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হিসাবে, গাজা ছাড়াও লেবানন ও পশ্চিম তীরসহ বিভিন্ন ফ্রন্টে এসব প্রাণহানি ঘটেছে।

যুদ্ধে স্বজন হারানো ৭ হাজার ১৫০ জনের বেশি মানুষকে আনুষ্ঠানিকভাবে স্বজনহারা পরিবার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তাদের মধ্যে রয়েছেন ২ হাজার ১৪৩ জন শোকাহত বাবা-মা, ৩৫৫ জন বিধবা ও ৮৮০ জন এতিম। এ ছাড়া ৩ হাজার ৭৭২ জন তাদের ভাই বা বোন হারিয়েছেন।

গাজায় ২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরাইলি সেনাদের প্রাণহানি পুরোপুরি থামেনি। গাজায় বাফার জোন নির্ধারণকারী ‘ইয়েলো লাইন’-সংলগ্ন এলাকায় বিভিন্ন ঘটনায় এখনো ইসরাইলি সেনারা নিহত হচ্ছেন।

গত সপ্তাহে উত্তর গাজায় একটি সামরিক অবস্থানে আইডিএফের পরিচালিত একটি ড্রোন অবতরণের পর বিস্ফোরিত হয়। এতে ১৬তম ব্রিগেডের দুই রিজার্ভ সেনা নিহত হন।

নিহত দুই সেনা হলেন ২৪ বছর বয়সি মেজর (রিজার্ভ) নাদাভ কালি ও ২৩ বছর বয়সি মেজর (রিজার্ভ) অফেক মোআলেম। কালি হার হালুতজ এলাকার এবং মোআলেম জেরুজালেমের বাসিন্দা ছিলেন।

সূত্র: দ্য জেরুজালেম পোস্ট

এএম

গাজার ভোটারদের প্রথম চাওয়া চাকরি ও নিরাপত্তা

যুক্তরাষ্ট্রের উপস্থিতি মধ্যপ্রাচ্যকে নিরাপত্তাহীনতা ছাড়া কিছুই দেয়নি: ইরান

হুথিদের বিরুদ্ধে ২৫৭ হামলা, নিহত অন্তত ৭০০

হুথিদের হামলায় পুড়ছে সৌদি আরামকোর তেল স্থাপনা

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের যত অসম যুদ্ধকৌশল

ইসরাইল-তুরস্কের নতুন যুদ্ধের মঞ্চ হতে যাচ্ছে সোমালিল্যান্ড

ইসরাইলি গণহত্যায় ফিলিস্তিনে নিহতের সংখ্যা বেড়ে ৭৪ হাজার ২২৯

যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ইরানে গ্রেপ্তার ৩১

ইয়েমেনের তাইজে তীব্র লড়াইয়ে ৮০ যোদ্ধা নিহত

‘গাজার দুই সপ্তাহ বয়সী শিশুকেও হত্যা করা উচিত’