হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

লেবানন, গাজা ও সিরিয়া থেকে সরবে না ইসরাইলি বাহিনী: নেতানিয়াহু

আমার দেশ অনলাইন

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, দক্ষিণ লেবানন, সিরিয়া ও গাজা সেনা প্রত্যাহার করা হবে না। দক্ষিণ ইসরাইলে এক অনুষ্ঠানে নেতানিয়াহু বলেন, যতদিন প্রয়োজন ততদিন সেখানে তাদের সেনাবাহিনী অবস্থান করবে।

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অনুযায়ী সেনা প্রত্যাহারের আহ্বান প্রত্যাখ্যান করে তিনি দাবি করেন, ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক অভিযানগুলো ইসরাইলের কৌশলগত অবস্থানকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করেছে।

প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, দক্ষিণ লেবাননের বাফার জোন ছেড়ে যাওয়ার কোনো ইচ্ছা ইসরাইলের নেই।

তিনি বলেন, ‘আমরা দক্ষিণ লেবাননের নিরাপত্তা অঞ্চল থেকে সরে যাব না। আমরা কৌশলগত গুরুত্বপূর্ণ অবস্থানগুলো ধরে রাখব এবং ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যতদিন প্রয়োজন, ততদিন সেখানেই থাকব।’

সূত্র: আল জাজিরা

আরএ

দেশজুড়ে বৃষ্টি বাড়ার আভাস, থাকবে ভ্যাপসা গরম

জুলুম করে কেউ চিরস্থায়ী হতে পারেনি, ভবিষ্যতেও পারবে না: উসামা

সহযোগিতামূলক অংশীদারত্ব গভীর করতে চায় চীন

নীতিমালা প্রকাশ, একাদশে ভর্তির আবেদন শুরু ২ সেপ্টেম্বর

নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে এনডিসি ক্যাপস্টোন ফেলোদের সৌজন্য সাক্ষাৎ

মিরাজকে খুঁজে আদালতে হাজিরের দাবি মানবাধিকার সংগঠনের

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের শপথ পড়ালেন ডিসি

ডিএনএ পরীক্ষায় প্রমাণ, নবজাতকের বাবা মাদরাসা শিক্ষক

গ্যাস-বিদ্যুৎ, আইনশৃঙ্খলায় নজর বাড়ানোর আহ্বান আলালের

বাবার লাশ ঘরে রেখে দুই ভাইয়ের মারামারি