হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ট্রাম্পের হুমকিতে ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের পাশে স্পেন

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে সহযোগিতা করতে স্পেন সম্মত হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাদ্রিদের সঙ্গে বাণিজ্য বন্ধ করার হুমকি দেওয়ার পরই স্পেন এই সিদ্ধান্তে এসেছে বলে দাবি করা হয়েছে। খবর আলজাজিরার

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বলেন, ‘স্পেনের বিষয়ে বলতে গেলে, আমি মনে করি তারা গতকাল প্রেসিডেন্টের বার্তাটি স্পষ্টভাবে শুনেছে।’

তিনি আরো জানান, ‘গত কয়েক ঘণ্টার মধ্যে তারা যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সঙ্গে সহযোগিতায় সম্মত হয়েছে। বর্তমানে মার্কিন সামরিক বাহিনী স্পেনের সমকক্ষ কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে।’

এর আগে মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দেন যে তিনি স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দেবেন। এর একদিন আগে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস বলেছিলেন, জাতিসংঘ সনদের আওতার বাইরে কোনো হামলার ক্ষেত্রে দক্ষিণ স্পেনে যৌথভাবে পরিচালিত সামরিক ঘাঁটি যুক্তরাষ্ট্রকে ব্যবহার করতে দেবে না তার দেশ।

তবে এ বিষয়ে স্পেন সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

নেপালের আকস্মিক বন্যায় কানাডার ২৪ নাগরিক নিখোঁজ

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

নিখোঁজের সাড়ে ৩২ ঘণ্টা পর সাগরে মিলল নিউজিল্যান্ডের কিশোরের লাশ

চেয়ারে বসাকে কেন্দ্র করে রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ছড়ানোর অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

রংপুরে গণপতি হত্যা: সম্প্রীতি রক্ষায় মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৫দিন পর অটোচালকের লাশ উদ্ধার