হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানকে চাপে রাখার ক্ষমতা নেই যুক্তরাষ্ট্রের

আমার দেশ অনলাইন

প্রতীকী ছবি

হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের মার্কিন হুমকি ইরানকে তাদের আলোচনার অবস্থান থেকে সরাতে পারবে না বলে মন্তব্য করেছেন তেহরান বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব ওয়ার্ল্ড স্টাডিজের সহযোগী অধ্যাপক জোহরে খারাজমি।

অধ্যাপক জোহরে খারাজমি বলেন, হরমুজ প্রণালিতে অবরোধ দেওয়ার অর্থ হলো সহনশীলতার পরীক্ষা নেওয়া। তিনি উল্লেখ করেন, ইরান চলতি সপ্তাহেই ১৫০ মিলিয়ন ব্যারেল তেল বিক্রি করেছে এবং দেশটির বিভিন্ন প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে বিস্তৃত সীমান্ত রয়েছে, যা দিয়ে তারা নিজেদের মৌলিক চাহিদা মেটাতে সক্ষম।

তার মতে, নিকট ভবিষ্যতে ইরানকে অবস্থান পরিবর্তন করতে বাধ্য করার মতো ক্ষমতা ওয়াশিংটনের নেই। খারাজমি বলেন, ‘ইরান যেকোনো পাল্টা হামলার জন্য পুরোপুরি প্রস্তুত। হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এই অঞ্চলের নতুন নিরাপত্তাকাঠামোর মূল কেন্দ্রবিন্দু।’

তিনি আরো সতর্ক করে বলেন, ‘পেট্রোডলার’ সংকুচিত হয়ে ‘পেট্রো ইউয়ানে’ রূপান্তরিত হওয়া বর্তমান বিশ্বে অনেক বড় পরিবর্তন নিয়ে আসবে। তেহরানের এই দৃঢ় সংকল্প পরিবর্তন করার মতো অবস্থানে যুক্তরাষ্ট্র নেই বলেও তিনি মন্তব্য করেন।

সূত্র : আলজাজিরা

ইরান-মার্কিন সমঝোতার পর হরমুজ প্রণালি পারি দিল ১১ ইরানি জাহাজ

যে কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

দক্ষিণ লেবাননে ইসরাইলি সামরিক তৎপরতা অব্যাহত: জাতিসংঘ

ইরানের ২০০০ লক্ষ্যবস্তুতে হামলায় মাস্কের ‘গ্রক এআই’ ব্যবহার করে যুক্তরাষ্ট্র

লেবাননে ইসরাইলি সেনা নিহত

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ

যুক্তরাষ্ট্রের অবরোধ ভেঙে আন্তর্জাতিক সমুদ্রসীমায় ইরানের ১১ জাহাজ

ইসরাইলি সেনাবাহিনীকে ফের কালো তালিকাভুক্ত করল জাতিসংঘ

যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প-পেজেশকিয়ান

চুক্তি না হতেই ট্রাম্পের বিরুদ্ধে যুদ্ধংদেহী ইসরাইলি মিডিয়া