হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানি হামলার নিন্দা জানালো আরব লীগ

আমার দেশ অনলাইন

ছবি : আল-জাজিরা

উপসাগরীয় দেশগুলোর ওপর ইরানের ‘বেআইনি ও নিন্দনীয়’ হামলার প্রতিবাদে আয়োজিত আরব লিগের একটি ভার্চুয়াল অধিবেশনে অংশ নিয়েছে কাতার।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ শুরু হওয়ার পর দীর্ঘ ৪০ দিনের সংঘাতের সময় উপসাগরীয় দেশগুলো ইরানের একাধিক প্রতিশোধমূলক হামলার শিকার হয়। বর্তমানে দুই সপ্তাহের একটি সাময়িক যুদ্ধবিরতি চললেও এর মেয়াদ আগামীকাল বুধবার শেষ হতে যাচ্ছে। এমন এক সংকটময় মুহূর্তে এই ভার্চুয়াল বৈঠকটি অনুষ্ঠিত হলো।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে সদস্য দেশগুলো ইরানের এই কর্মকাণ্ডকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে। বিশেষ করে বেসামরিক স্থাপনা ও সার্বভৌমত্বের ওপর হামলার কঠোর নিন্দা জানানো হয়েছে। মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে সদস্য দেশগুলো ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে।

উল্লেখ্য, বর্তমানে কার্যকর থাকা যুদ্ধবিরতির সুযোগে ইসলামাবাদে শান্তি আলোচনার প্রস্তুতি চললেও আরব লিগের এই বৈঠকটি ইরানের ওপর নতুন করে কূটনৈতিক চাপ তৈরি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বৈঠকে কাতারের প্রতিনিধি দল আঞ্চলিক শান্তি বজায় রাখতে সংলাপে বসার ওপর গুরুত্বারোপ করেন।

সূত্র: আল-জাজিরা

এএম

মিরাজকে খুঁজে আদালতে হাজিরের দাবি মানবাধিকার সংগঠনের

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের শপথ পড়ালেন ডিসি

ডিএনএ পরীক্ষায় প্রমাণ, নবজাতকের বাবা মাদরাসা শিক্ষক

গ্যাস-বিদ্যুৎ, আইনশৃঙ্খলায় নজর বাড়ানোর আহ্বান আলালের

বাবার লাশ ঘরে রেখে দুই ভাইয়ের মারামারি

রাজধানীতে ৫ হাজার পিস ইয়াবাসহ এএসআই গ্রেপ্তার

সূচি মেলানো আর অর্থায়নই এখন বড় চ্যালেঞ্জ

৪১ কোটি টাকায় বিক্রি ‘হ্যান্ড অব গড’ গোলের বল

এইচপির হ্যাটট্রিক জয়

পাঁচ দফা দাবিতে প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ডাকসুর