হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের সেই যুদ্ধজাহাজ কেন শ্রীলঙ্কা উপকূলে ছিল

আমার দেশ অনলাইন

ভারত মহাসাগরে ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। টর্পেডো দিয়ে সাবমেরিনটি ডুবিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এ ঘটনায় অন্তত ৮০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে শ্রীলঙ্কা। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী স্থানীয় টেলিভিশনকে জানান, জাহাজটি ভারতের পূর্বাঞ্চলীয় বন্দর থেকে ভারত মহাসাগরের ওপর দিয়ে ইরানে ফিরছিল।

এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে যে, ইরানের এই যুদ্ধাজাহাজ কেন শ্রীলঙ্কায় অবস্থান করছিল।

মূলত, ভারতে নৌ মহড়া শেষে ফেরার পথে শ্রীলঙ্কার কাছে মার্কিন সাবমেরিনের হামলায় ডুবে যায় ইরানি যুদ্ধজাহাজ ‘আইরিস ডেনার’।

ইরানি এই ফ্রিগেট ২০২৪ সালেও বহুজাতিক নৌ মহড়া ‘মিলানে’ অংশ নিতে ভারতে এসেছিল। চলতি বছরও ‘মিলান ২০২৬’-এ যোগ দিতে ইরানের এই যুদ্ধজাহাজ ভারতের জলসীমায় পৌঁছায়।

মহড়া শেষ করে দেশের পথে যাত্রা করলেও ইরানি যুদ্ধজাহাজ আইরিস ডেনা আর গন্তব্যে পৌঁছাতে পারেনি। ভারত মহাসাগরে মার্কিন সাবমেরিনের ছোড়া টর্পেডোর আঘাতে ডুবে গেছে সেটি।

নেপালে আকস্মিক বন্যায় নিহতের ঘটনায় জামায়াতের শোক

জোরারগঞ্জে ১১ চোরাই স্মার্টফোন উদ্ধার, গ্রেপ্তার ৩

রাসুলুল্লাহর আদর্শ অনুসরণের মাধ্যমেই শ্রেষ্ঠত্ব লাভ হবে

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি: মাহদী আমিন

তারেক রহমান প্রতিশ্রুতি বাস্তবায়ন করে যাচ্ছেন: ড. আবদুল মঈন খান

ভারতের বিদ্রোহী ২০ তৃণমূল এমপিকে শোকজ

গণভোটের রায় বাস্তবায়ন না হলে কী করবে ১১ দল, জানালেন নাহিদ

প্রধানমন্ত্রীর নির্দেশে ওই শিশুকে চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ

প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে: প্রাণিসম্পদমন্ত্রী

যশোরে খামারে মাছ মৃত্যুর কারণ লোডশেডিং নয়, অব্যবস্থাপনা: তদন্ত কমিটি