হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

অনলাইনে বই বিক্রিতে জরিমানার কথা ভাবছে স্পেন, কারণ কী

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

স্পেন সরকার স্বাধীন বইয়ের দোকানগুলোকে সুরক্ষা দিতে অনলাইন বই বিক্রির ওপর কিছু নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নেওয়ার কথা বিবেচনা করছে বলে জানিয়েছেন দেশটির সংস্কৃতিমন্ত্রী আর্নেস্ট উর্তাসুন। তিনি এক্ষেত্রে জরিমানামূলক শিপিং চার্জ যুক্ত করার কথা উল্লেখ করেন। আনাদোলুর খবর।

বিশ্ব বই দিবসে (২৩ এপ্রিল) ক্যাডেনা এসইআর রেডিওতে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রস্তাবিত ব্যবস্থাগুলোর মধ্যে একটি হলো—বড় অনলাইন প্ল্যাটফর্মগুলোকে বই কেনার ক্ষেত্রে ন্যূনতম ডেলিভারি চার্জ নিতে বাধ্য করা, যাতে ফ্রি শিপিং বন্ধ করা যায়।

এ ধরনের নিয়ম ইতোমধ্যেই ফ্রান্সে চালু আছে। সেখানে ৩৫ ইউরোর কম মূল্যের অনলাইন বই কেনার ক্ষেত্রে অন্তত ৩ ইউরো ডেলিভারি ফি দিতে হয়।

উর্তাসুন বলেন, ‘আমরা বিভিন্ন বিকল্প নিয়ে ভাবছি, কারণ দেশজুড়ে থাকা হাজারো ছোট বইয়ের দোকানের টিকে থাকা নিয়ে আমরা উদ্বিগ্ন। এগুলো কেবল দোকান নয়, সাংস্কৃতিক কেন্দ্র হিসেবেও কাজ করে।’

তিনি আরো জানান, স্পেন সরকার ইতোমধ্যে এসব স্বাধীন বইয়ের দোকানকে সরাসরি সহায়তা দিয়ে থাকে।

অনলাইন কেনাকাটার সঙ্গে তুলনা করে তিনি বলেন, ‘ছোট বইয়ের দোকান থেকে বই কেনার অভিজ্ঞতা কখনোই অনলাইনের মতো নয়। সেখানে আপনি পরামর্শ পেতে পারেন, বিক্রেতার সঙ্গে আলোচনা করতে পারেন।’

তিনি আরো বলেন, কোভিড-১৯ মহামারির পর থেকে স্পেনে বই পড়ার প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং তা এখন রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে নারী ও তরুণদের মধ্যে এই প্রবণতা বেশি দেখা যাচ্ছে।

উর্তাসুন বিশ্ব বই দিবসের গুরুত্ব তুলে ধরে বলেন, কাতালোনিয়ায় ‘সান্ত জর্দি’ হিসেবে উদযাপিত এ দিনটি বই ও গোলাপ বিনিময়ের ঐতিহ্যের মাধ্যমে পাঠাভ্যাস বাড়ানো এবং প্রকাশনা শিল্পকে শক্তিশালী করতে বড় ভূমিকা রাখছে।

প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যের নামে ভুয়া আইডি, প্রতারক গ্রেপ্তার

পর্যটনকেন্দ্র চর হেয়ার থেকে বালু উত্তোলনের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

নবীনগরে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা ও লুটপাটের অভিযোগ

গণভোটের রায় বাস্তবায়নে তিল পরিমাণ ছাড় নয়: জামায়াত

২২৪ কেজি গাঁজা ও বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৩

ইউক্রেনকে ৬১০ কোটি ইউরোর নতুন প্রতিরক্ষা সহায়তা অনুমোদন ইইউর

চিরনিদ্রায় শায়িত রফিক উল্লাহ, এমপির শোক

সার লুটের ঘটনায় তদন্ত কমিটি, ১১৫ বস্তা সার উদ্ধার

পদাতিক বাহিনীর মেরুদণ্ড হিসেবে কাজ করবে বীর ইউনিট: সেনাপ্রধান

ডান্সফ্লোর মাতাতে এলো দোলা ও নিলয়ের ‘কিসমত’