হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হরমুজ খুলে দিতে ইরানের প্রতি পাকিস্তান সেনাপ্রধানের আহ্বান

আল-জাজিরা

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি: রয়টার্স

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান যুদ্ধ দ্রুত অবসান এবং গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি পুনরায় চালুর তাগিদ দিতে তেহরান সফর করেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। এক দিনের এই সফরে সংঘাতের পরিধি কমানো ও কূটনৈতিক সমাধানের ওপর জোর দেন তিনি।

পাকিস্তানের সশস্ত্র বাহিনীর আন্তঃযোগাযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সফরকালে আসিম মুনির ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি।

আইএসপিআর আরো জানায়, বৈঠকে দুই দেশের পক্ষ থেকেই মার্কিন-ইরান সংঘাত যেন আর না বাড়ে, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি আলোচনার মাধ্যমে এই সংকটের একটি সমঝোতামূলক সমাধানের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সংঘাত কমাতে ও কূটনৈতিক আলোচনা এগিয়ে নিতে পাকিস্তানের এই মধ্যস্থতার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শীর্ষ ইরানি নেতারা।

এএম

গাজা ধ্বংসস্তূপে পরিণত হওয়ার আগে ও পরের কিছু চিত্র

গাজা যুদ্ধ মোদির ভারতকে যেভাবে ইসরাইলের আরো কাছে নিল

ইসরাইলি হামলা: প্রতি ৯০ মিনিটে একজন ফিলিস্তিনি হতাহত

সৌদির হয়ে হুথিদের বিরুদ্ধে হামলা চালাবে না তুরস্ক

হরমুজ প্রণালিতে একের পর এক শক্তিশালী বিস্ফোরণ

ইরান যুদ্ধ থামাতে সবকিছু করতে প্রস্তুত পুতিন

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও মজুত নিয়ে আপস করবে না ইরান

হরমুজের সাত দিনের পরিকল্পনা নিয়ে মার্কিন জবাব পর্যালোচনা করছে ইরান

হুথিদের হামলা ঠেকাতে সৌদিকে সহায়তার উপায় খতিয়ে দেখছে তুরস্ক

সাত মাস পর ইরানের সঙ্গে সরাসরি বিমান চলাচল চালু করল ইরাক