হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজায় ইসরাইলি হামলায় ৮ ফিলিস্তিনি নিহত

আমার দেশ অনলাইন

যুদ্ধবিরতি চুক্তি হলেও গাজায় হামলা বন্ধ করেনি দখলদার ইসরাইল। নতুন করে চালানো হামলায় কমপক্ষে আটজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, রোববার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে ইসরাইলি হামলায় চারজন নিহত হয়েছেন। গাজায় ইসরাইলি সেনাদের অবস্থানের তথাকথিত ‘হলুদ রেখা’-র ওপারে এই হামলা চালানো হয়।

আল-শিফা হাসপাতালের একটি সূত্র জানায়, উত্তর গাজার আল-ফালুজা এলাকায় বাস্তুচ্যুতদের ব্যবহৃত একটি তাঁবুতে ইসরাইলি বাহিনী হামলা চালায়। এতে আরো চারজন ফিলিস্তিনি নিহত হন।

ইসরাইলি কর্তৃপক্ষের তরফ থেকে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

গাজা কর্তৃপক্ষ জানায়, ১০ অক্টোবর চুক্তি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইল ১ হাজার ৫০০ বারেরও বেশি যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এরপর থেকে এ পর্যন্ত কমপক্ষে ৫৯১ জন নিহত এবং ১ হাজার ৫৯০ জন আহত হয়েছেন।

আরএ

বাল্যবিয়ে পড়িয়ে জরিমানা দিলেন ইমাম

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে খলিলুর রহমানের শপথ

আগের দিন জয়ের সঙ্গে ছবি দিয়েছিলেন বাঁধনের ওপর হামলাকারী বিপ্লব

দ্বিগুণ মূল্যে ওষুধ সরবরাহ করছে ইডিসিএল: সংসদে এমপি ফরিদ

তেঁতুলিয়া নদীতে বালু উত্তোলন, তিনজনের কারাদণ্ড

সাভারে পুলিশ হত্যা: গ্রেপ্তার ৮ আসামি রিমান্ডে

ওসমানী মেডিকেলে হাজিরায় অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক

১১-২০ গ্রেডের সরকারি চাকরিতে ভাইভার নম্বর সর্বোচ্চ ৪০০% বাড়ানোর প্রস্তাব

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ২ জানুয়ারি, নেতৃত্ব দেবে শেকৃবি

সংসদীয় কমিটিতে মন্ত্রী-হুইপদের রাখা নিয়ে স্পিকারের উষ্মা