হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সময় থাকতে দেশে ফিরে যান, মার্কিন সেনাদের ইরানের হুঁশিয়ারি

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

সময় ও সুযোগ শেষ হওয়ার আগেই মার্কিন সেনাদের দ্রুত দেশে ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছেন ইরানি পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের চেয়ারম্যান ইব্রাহিম আজিজি। বুধবার রাতে সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে মধ্যপ্রাচ্যে মোতায়েন অবশিষ্ট মার্কিন সেনাদের উদ্দেশে তিনি বলেন, ‘সুযোগ থাকতেই দেশে ফিরে যান।’

ইরানের নৌবাহিনী পারস্য উপসাগরের নিরাপত্তা ব্যবস্থাপনায় নিজেদের সক্ষমতা প্রদর্শন করেছে বলে উল্লেখ করেন তিনি।

আজিজি বলেন, ‘ইরানের নৌবাহিনী এইমাত্র একটি স্পষ্ট বার্তা দিয়েছে—পারস্য উপসাগরের নিরাপত্তা ও স্থিতিশীলতা ইরানই পরিচালনা করে।’

তিনি আরো বলেন, ‘অবশিষ্ট বাহিনীর প্রতি আমাদের বার্তা—আপনাদের যা সরঞ্জাম অবশিষ্ট আছে, তা নিয়ে সুযোগ থাকতেই দেশে ফিরে যান এবং নিজেদের সীমান্ত রক্ষায় মনোযোগ দিন।’

এর আগে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি বলেন, পশ্চিম এশিয়ায় দীর্ঘমেয়াদি সামরিক উপস্থিতি বজায় রাখার সক্ষমতা যুক্তরাষ্ট্রের নেই।

তিনি বলেন, ‘অঞ্চলে অবস্থানরত মার্কিন সামরিক বাহিনীর মনোবল, অস্ত্র ও যুদ্ধজাহাজ—সব ক্ষেত্রেই তারা মারাত্মক ক্ষয়ক্ষতির বা দুর্বলতার সম্মুখীন হচ্ছে ।’

মোহেব্বি আরো জানান, ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক আগ্রাসনের আগে পারস্য উপসাগরে প্রায় ৩০ থেকে ৪০টি মার্কিন যুদ্ধজাহাজ ও নৌযান মোতায়েন ছিল। তবে বর্তমানে ওই অঞ্চলে সেগুলো একটিও নেই বলে দাবি করেন তিনি।

সূত্র: বার্তা সংস্থা মেহের

আরএ

‘সরকারকে মনে করিয়ে দিতে চাই, তরুণরা কিন্তু জাগ্রত আছে’

রাশিয়ার ড্রোন হামলার মুখে জেলেনস্কির বিমান, অল্পের জন্য রক্ষা

বর্জ্য ব্যবস্থাপনায় ব্রিটিশ বিনিয়োগের আগ্রহ

পশ্চিম তীরে ইসরাইলের বসতি নির্মাণ পরিকল্পনার তীব্র নিন্দা বাংলাদেশের

পরিবেশের ভারসাম্য রক্ষায় ২ হাজার বৃক্ষরোপণ স্বেচ্ছাসেবক দল নেতার

শেষ হয় না জোরারগঞ্জ–আবুরহাট সড়কের কাজ

হাসিনার ওপর আস্থার সংকট আ.লীগের পলাতক শীর্ষ নেতাদের

চাকসু ভিপির বরাদ্দের ৪ লাখ টাকায় দেওয়া হবে ১১টি ডিপ ফ্রিজ

ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী

ইরানকে জবাবদিহির আওতায় আনতে জাতিসংঘের প্রতি আহ্বান আইএইএর