হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্রকে দেওয়া ইরানের ১৪ দফা প্রস্তাবে কী আছে?

আমার দেশ অনলাইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের স্থায়ী অবসান এবং যুদ্ধ পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে নতুন ১৪ দফা প্রস্তাব দিয়েছে ইরান। তেহরানের এই পরিকল্পনায় আগামী ৩০ দিনের মধ্যে দুই দেশের বিরোধ নিষ্পত্তির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যেখানে শুধু যুদ্ধবিরতি নয়, বরং পুরো সংঘাতের স্থায়ী সমাপ্তির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

ইরানের আধা-সরকারি নূর নিউজের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ৯ দফা পরিকল্পনার পাল্টা জবাব হিসেবে দেওয়া এই প্রস্তাবে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে- ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, দেশটির বিরুদ্ধে নৌ অবরোধের অবসান, মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে মার্কিন সামরিক বাহিনী সরিয়ে নেওয়া এবং সব ধরনের শত্রুতামূলক সামরিক পদক্ষেপ বন্ধ করা।

প্রস্তাবে আরও বলা হয়েছে, শুধু যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক নয়, বৃহত্তর আঞ্চলিক উত্তেজনাও কমাতে পদক্ষেপ নিতে হবে। সে কারণে লেবাননে ইসরাইলের সামরিক অভিযান বন্ধের দাবিও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ইরানের দৃষ্টিতে, এই ১৪ দফা পরিকল্পনা একটি সাময়িক যুদ্ধবিরতির চেয়ে বেশি এটি দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার রূপরেখা। যদিও গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের আগের একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন, তবুও দুই দেশের মধ্যে আলোচনা পুরোপুরি থেমে যায়নি।

বর্তমানে তিন সপ্তাহের নাজুক যুদ্ধবিরতি বহাল রয়েছে। একই সময়ে কূটনৈতিক তৎপরতাও অব্যাহত আছে। রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদির মধ্যে আলোচনা হয়েছে। এর আগে ওমান যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছিল।

সূত্র: আল জাজিরা

এআরবি

সোমবার রাত ৩টা পর্যন্ত রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা

ইসরাইলের প্রতি অসন্তোষ বাড়ছে জর্ডানে

ফিলিস্তিনে নির্বাচন ২০২৭ সালের ১১ সেপ্টেম্বর

বছর পার হলেও গাজায় শান্তি প্রতিষ্ঠায় ব্যর্থ ট্রাম্পের ‘শান্তি বোর্ড’

হুথিদের অবরোধে ধুঁকছে তাইজের হাসপাতাল, মানবিক বিপর্যয়ের শঙ্কা

দুই লাখ বছরের অজানা ইতিহাসের সন্ধান, আলউলায় প্রাচীন সভ্যতার নিদর্শন

বিশ্ব চিকিৎসা সমিতি থেকে ইসরাইলকে বহিষ্কারের দাবি

ইরান যুদ্ধে ট্রাম্পের জড়ানোর পক্ষে সাফাই গাইলেন রুবিও, পাল্টা হুঁশিয়ারি দিল তেহরান

রিয়াদ বিমানবন্দরে হামলা, নিন্দা জানাল জাতিসংঘ ও কয়েকটি দেশ

রিয়াদ বিমানবন্দরে হামলাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলল জিসিসি