হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুদ্ধের পক্ষে নন পেজেশকিয়ান, তবে শত্রুর সামনে দুর্বল হবে না ইরান

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তিনি যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে নন। তবে তিনি জোর দিয়ে বলেন, ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় দেশকে সক্ষমতা গড়ে তুলতে হবে—যাতে শত্রুর সাথে এমন কোনো অবস্থান থেকে আলোচনা করতে আমাদের বাধ্য হতে না হয় যা আমাদের জন্য অসম্মানজনক বা দুর্বল। খবর আলজাজিরার।

ইরানি শিক্ষার্থীদের সংবাদ সংস্থা আইএসএনএ জানিয়েছে, দেশটির শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর প্রধানদের সঙ্গে এক বৈঠকে পেজেশকিয়ান এসব কথা বলেন।

তিনি বলেন, ভবিষ্যৎ সংকট মোকাবিলায় দেশের সহনশীলতা ও সক্ষমতা বাড়াতে হবে। একই সঙ্গে অর্থনীতি, ব্যবস্থাপনা, সংস্কৃতি, সাহিত্য ও অন্যান্য সকল ক্ষেত্রে সরকারের সহায়তায় বিশ্ববিদ্যালয়গুলোর এগিয়ে আসা উচিত।

পেজেশকিয়ান উল্লেখ করেন যে, সরকারের উচিত ‘জেনারেশন জেড’ বা তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের সহায়তা নেওয়া। তিনি বলেন, আমাদের নিশ্চিত করতে হবে যেন তারা কেবল প্রতিবাদেই সীমাবদ্ধ না থেকে সমস্যা সমাধানে নিজেদের নিয়োজিত করে।

প্রেসিডেন্ট হিসেবে কারো সাথেই তার কোনো রাজনৈতিক বিদ্বেষ বা পক্ষপাত নেই উল্লেখ করে তিনি বলেন, যিনিই দেশের সমস্যা সমাধানে আমাদের সহায়তা করবেন—তাদের রাজনৈতিক মতাদর্শ যা-ই হোক না কেন—আমি তা সাদরে গ্রহণ করব।

নিজের রাজনৈতিক অবস্থান নিয়েও কথা বলেন ইরানের প্রেসিডেন্ট। তিনি বলেন, কারও সঙ্গে তার রাজনৈতিক বিরোধ নেই এবং দেশের সমস্যা সমাধানে যে কোনো রাজনৈতিক মতাদর্শের মানুষের সহযোগিতা তিনি গ্রহণ করবেন।

পেজেশকিয়ান বলেন, তিনি বাম বা ডান, ধর্মীয় বা ধর্মনিরপেক্ষ—কোনো পক্ষের সঙ্গেই বিরোধে নেই। তিনি আরও বলেন, সমস্যা সমাধানের সাথে মানুষের বিশ্বাস বা ব্যক্তিগত মতাদর্শের কোনো সম্পর্ক নেই।

ইরানের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি সতর্ক করে বলেন, দেশের বর্তমান বাস্তবতা বিবেচনায় না নিয়ে অর্থনৈতিক পদক্ষেপ নেওয়া হলে সমস্যার সমাধানের পরিবর্তে নেতিবাচক ফল ও ক্ষতির মুখে পড়তে পারে দেশ।

এমএমআর

এক হাজার টন বিস্ফোরক দিয়ে হিজবুল্লাহর ঘাঁটি ধ্বংসের দাবি ইসরাইলের

সম্পত্তি হস্তান্তর বিলে বিরোধী দলের ভূমিকায় ধন্যবাদ জানালেন হেফাজতের নায়েবে আমির

রাজধানীতে ডাকাতির প্রস্তুতি, অস্ত্রসহ আটক ২

জটিল হৃদরোগ চিকিৎসায় এগোচ্ছে চট্টগ্রাম, ৮ মাসে ৩৬২০ পিটিসিএ

বাব-এল-মান্দেবে নৌ চলাচল ‘নিরাপদ ও সুশৃঙ্খল’: হুথি

সম্পত্তি হস্তান্তর বিল পাসের প্রতিবাদে দেশব্যাপী মামুনুল হকের দলের বিক্ষোভ

ব্যালন ডি’অরে মেসিকে ১০০ বার ভোট দিতে চান জিদান

হাদির হত্যাকারীদের ফেরত না দিলে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: রাশেদ খাঁন

হামজাকে ২০৩০ সাল পর্যন্ত রেখে দিল বার্সেলোনা

৬৩ বিদেশি প্রতারণা চক্রের দেশীয় সহযোগী শনাক্ত