হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ভোটের রায় অস্বীকার করে আরবদের নিশানা করছেন নেতানিয়াহু: ইয়ার গোলান

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আরব ভোটারদের লক্ষ্য করে বৈধতা হরণের নোংরা প্রচারণা চালানোর অভিযোগ তুলেছেন দেশটির মধ্য-বামপন্থী ডেমোক্র্যাটস দলের নেতা ইয়ার গোলান। তার অভিযোগ, নির্বাচনে গণরায়ের মাধ্যমে পরাজিত হয়েও ফলাফলকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন নেতানিয়াহু।

বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নেতানিয়াহুর লিকুদ পার্টি প্রমাণ ছাড়াই দাবি করেছে, ইসরাইলের ফিলিস্তিনি নাগরিকদের প্রতিনিধিত্বকারী দলগুলো নির্বাচন ‘চুরি’ করেছে। এ অভিযোগ তদন্তের জন্য পুলিশ ও অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গোলান বলেন, নেতানিয়াহু গণতান্ত্রিক নির্বাচনে বড় ধরনের পরাজয়ের মুখে পড়েছেন। জনগণ তাঁকে প্রত্যাখ্যান করেছে, কিন্তু তিনি ভোটারদের রায় মেনে নিতে অস্বীকার করছেন।

গোলান আরও বলেন, ‘এখন তিনি জনমতের বিরুদ্ধে এবং বিশেষ করে আরব জনগোষ্ঠীকে লক্ষ্য করে কুৎসিত বৈধতা হরণের প্রচারণা চালিয়ে নির্বাচনের ফলাফলকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন।’

তিনি বলেন, নির্বাচনের স্বচ্ছতা ক্ষুণ্ন হওয়ার বিষয়ে প্রকৃত কোনো সন্দেহ থাকলে তার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত।

এদিকে, বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদন অনুযায়ী, নির্বাচনে বিদেশি হস্তক্ষেপের অভিযোগ তদন্তের জন্য শিন বেতকে অনুরোধ করেছে ইসরাইলের কেন্দ্রীয় নির্বাচন কমিটি।

বুধবারে লেখা একটি চিঠিতে ‘ইসরাইলের স্বার্থবিরোধী বিদেশি পক্ষগুলোর’ অর্থায়নের অভিযোগ তোলা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য বা অভিযোগের সত্যতা যাচাইয়ের কোনো মূল্যায়ন দেওয়া হয়নি। অভিযোগগুলোর উৎসও স্পষ্ট নয়।

ইসরাইলের আইন অনুযায়ী, ৪ নভেম্বর নির্বাচনের ফল আনুষ্ঠানিকভাবে অনুমোদনের শেষ সময়সীমা নির্ধারিত রয়েছে। এর আগে এক সপ্তাহের মধ্যে তদন্তের ফল জানাতে শিন বেতকে অনুরোধ করেছে নির্বাচন কমিটি।

হরমুজে মাইনের আঘাতে ৩ তেলবাহী জাহাজে আগুন

ইসরাইলে আরব ভোট বাড়াতে কাতার-তুরস্কের অর্থায়নের অভিযোগ, শপথ পেছানোর চক্রান্ত

হরমুজে মার্কিন গুপ্তচর ড্রোন এমকিউএম-১৭০ আটকানোর দাবি ইরানের

ইসরাইলের ফিলিস্তিনি নাগরিক কারা

বিশ্বের শীর্ষ বিজ্ঞানীদের তালিকায় সৌদির ১৫১ গবেষক

খ্রিষ্টান ও মুসলিমদের সহাবস্থান বজায় রাখা ছাড়া লেবাননের অস্তিত্ব টিকবে না: প্রেসিডেন্ট আউন

হরমুজ প্রণালিতে জাহাজে আগুন

কেয়ারটেকার প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহুর দায়িত্ব সীমিত, যুদ্ধের ক্ষমতা কি থাকবে

যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ধ্বংসের দাবি ইরানের

ইতিহাসের ভুল পথে নেতানিয়াহু, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান ওলমার্টের