হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরাকে খামেনির শোক মিছিলে ২৩ লাখের বেশি মানুষের অংশগ্রহণ

আমার দেশ অনলাইন

ইরাকের পপুলার মবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ) বা হাশদ আল-শাবি জানিয়েছে, পবিত্র শহর নাজাফে আয়াতুল্লাহ আলি খামেনির শোক মিছিলে ২৩ লাখেরও বেশি মানুষ অংশ নিয়েছেন। বুধবার ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রচারিত এক বিবৃতিতে পিএমএফ জানায়, ইরাকের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এসে মিছিলে অংশ নিচ্ছেন। শোকাহত মানুষের অংশগ্রহণ ক্রমাগত বাড়ছে।

কয়েক দিনব্যাপী চলা শেষ বিদায়ের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে খামেনির লাশ নাজাফে নেওয়া হয়। এ উপলক্ষে কোম, কারবালা এবং তার নিজ শহর মাশহাদেও অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

প্রথমে হযরত আলি (রা.)-এর মাজারে আয়াতুল্লাহ খামেনির জানাজা পড়া হয়। এরপর বুধবার স্থানীয় সময় সকাল ৬টায় নাজাফে শুরু হয় আনুষ্ঠানিক শোক মিছিল।

মিছিলটি মাজার থেকে কুফা সেতু এবং থাওরাত আল-আশরিন চৌরাস্তা হয়ে আল-সদরিন স্কয়ারের দিকে অগ্রসর হয়। এরপর খামেনির লাশবাহী কারবালার দিকে নিয়ে যাওয়া হয়।

সূত্র: আলজাজিরা

আরএ

সৌদি আরবের অধিকাংশ আকাশসীমা ও বিমানবন্দর ‘অনিরাপদ’: হুথি মুখপাত্র

জেরুজালেমে ইসরাইলের দূতাবাস খোলার সিদ্ধান্তে কলম্বিয়ার নিন্দা কাতারের

মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, বন্যার আশঙ্কা

বিশ্বনেতারা ব্যাংককে, জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠক শুরু আজ

ইরান যুদ্ধের ধাক্কায় দারিদ্র্য বাড়ার শঙ্কা, সহায়তা বাড়ানোর আহ্বান ইউএনডিপির

২০২৩ সাল থেকে ইসরাইলের হাতে আটক ২ হাজার ফিলিস্তিনি শিশু

স্টারলিংক বন্ধে আরো কঠোর হচ্ছে ইরান

জাহাজে হামলা বাড়লেও ইরান যুদ্ধ ‘শিগগিরই’ শেষ করতে চান ট্রাম্প

হরমুজ প্রণালিতে হামলা বাড়িয়েছে ইরান, ডুবল দুই জাহাজ