হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মোজতবা খামেনিকে হত্যার হুমকি ইসরাইলের, রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ বলছে ইরান

আমার দেশ অনলাইন

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ফাইল ছবি

ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে হত্যার ইসরাইলি হুমকিকে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’ হিসেবে আখ্যায়িত করেছে তেহরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির-সাঈদ ইরাভানি এ বিষয়ে বিশ্ব সংস্থার কাছে একটি আনুষ্ঠানিক প্রতিবাদলিপি জমা দিয়েছেন।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, নিরাপত্তা পরিষদ এবং সাধারণ পরিষদের কাছে পাঠানো এক চিঠিতে ইরাভানি এই প্রতিবাদ জানান।

তিনি বলেন, ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজের এই হুমকি ইরানি সরকারি কর্মকর্তাদের লক্ষ্য করে চালানো ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের একটি সুপরিকল্পিত ও পদ্ধতিগত নীতির অংশ’।

ইরানের রাষ্ট্রদূত এই হুমকিকে দেশটির বিরুদ্ধে ইসরাইলি শাসনের ধারাবাহিক অবৈধ আগ্রাসনের সঙ্গে সম্পর্কিত বলে উল্লেখ করেন।

চিঠিতে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ, সমন্বয় এবং সমর্থনে ইরানের প্রয়াত নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি এবং অন্যান্য শীর্ষ রাজনৈতিক ও সামরিক কর্মকর্তাদের যে হত্যা করা হয়েছে, এই হুমকি তারই অংশ।’

ইরাভানি ক্ষোভ প্রকাশ করে বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইসরাইলকে জবাবদিহিহীনভাবে বা শাস্তি না দিয়ে পার পেয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছে। একই সঙ্গে তিনি সতর্ক করে দেন, যেকোনো ধরনের বৈরী বা শত্রুতামূলক আচরণের জবাব দেবে তেহরান।

তিনি আরো বলেন, ‘দুর্ভাগ্যবশত, জাতিসংঘের সনদ অনুযায়ী নিরাপত্তা পরিষদ তার দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতা ইসরাইলকে দায়মুক্তির পরিবেশ তৈরিতে সাহায্য করেছে। এর ফলে ইসরাইলি শাসন রাষ্ট্রীয় সন্ত্রাসবাদকে স্বাভাবিক নিয়মে পরিণত করতে আরো বেশি বেপরোয়া হয়ে উঠেছে। এটি অত্যন্ত বিপজ্জনক একটি নজির স্থাপন করছে এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।’

সূত্র: আলজাজিরা

এএম

হারিয়ে যেতে বসেছে গ্রামবাংলার চাঁই-শিল্প

এক টুকরো স্বর্ণ বদলে দিল কেনিয়ার গ্রামের চিত্র

মধ্যবর্তী নির্বাচনের পর জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন ট্রাম্প

দ্বৈত নাগরিকত্ব আইনের কার্যকারিতা নিয়ে বিতর্ক

পরিকল্পনাতেই আটকে কর্মসংস্থানের অঙ্গীকার

ইরানের হুমকির পর ক্রিট দ্বীপে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরাল গ্রিস

গিনিতে আবর্জনার স্তূপ ধসে ৩০ জনের প্রাণহানি

ভৈরবে সাবেক কাউন্সিলরকে কুপিয়ে হত্যা

ডারউইন আনন্দ দিয়েছে, ম্যাকাই বাস্তবতা জানাল

বিশ্ববাজারে কমল তেলের দাম