হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুদ্ধের এক সপ্তাহে ইরানে নিহত ১,৩০০-এর বেশি, বাস্তুচ্যুত প্রায় ১ লাখ

আমার দেশ অনলাইন

ইরানে চলমান যুদ্ধ এক সপ্তাহ পার হওয়ার পর মানবিক সংকট দ্রুত বাড়ছে। এখন পর্যন্ত সংঘাতে দেশটিতে ১,৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে।

যুদ্ধের কারণে বহু মানুষ নিজেদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে। প্রাথমিক হিসাব অনুযায়ী প্রায় ১ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)।

সংস্থাটি জানায়, সংঘাত শুরু হওয়ার পর থেকেই জরুরি সহায়তার জন্য বিপুলসংখ্যক মানুষের কাছ থেকে ফোন ও বার্তা পাচ্ছে তারা। অনেক পরিবার নিরাপদ আশ্রয়ের খোঁজে রাজধানী তেহরানসহ বিভিন্ন এলাকা থেকে অন্যত্র চলে যাচ্ছে।

জাতিসংঘ কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, যুদ্ধ অব্যাহত থাকলে মানবিক পরিস্থিতি আরও খারাপ হতে পারে এবং বাস্তুচ্যুত মানুষের সংখ্যা দ্রুত বাড়তে পারে।

সূত্র: আল জাজিরা

এসআর

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ছড়ানোর অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

রংপুরে গণপতি হত্যা: সম্প্রীতি রক্ষায় মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৫দিন পর অটোচালকের লাশ উদ্ধার

ছয় বছর পরও আব্বুর কবরের পাশে জমে থাকা প্রশ্নগুলো

বাংলাদেশকে বিশ্বকাপে নেওয়ার স্বপ্ন দেখেন ডেক্লান ভাতৃদ্বয়

বৃষ্টি হতে পারে সারা দেশে

পশ্চিম তীরে সহিংসতা ও গণগ্রেপ্তার বন্ধে নেতানিয়াহুকে মার্কিন সিনেটরদের কড়া বার্তা

বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী: সমাজকল্যাণমন্ত্রী