হরমুজের ব্যবস্থাপনা নিয়ে ওমানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আব্দুল আজিজ আল-হিনাইয়ের সঙ্গে বৈঠক করেছেন ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি। মাস্কাট সফরকালে বৈঠক অনুষ্ঠিত হয়।
সামাজিকমাধ্যম এক্সে দেওয়া পোস্টে গারিবাবাদি বলেন, ‘ইসলামাবাদ সমঝোতা স্মারকের’ পঞ্চম অনুচ্ছেদের কাঠামোর মধ্যে এবং উপকূলীয় রাষ্ট্রগুলোর সার্বভৌম অধিকারের আওতায় হরমুজ ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় করা হয়েছে।
সমঝোতা স্মারকের পঞ্চম অনুচ্ছেদে ৩০ দিনের মধ্যে ইরানের পক্ষ থেকে ‘প্রযুক্তিগত ও সামরিক প্রতিবন্ধকতা’ অপসারণ এবং মাইন নিষ্ক্রিয় করার আহ্বান জানানো হয়েছে।
এতে আরো বলা হয়, ইরান পারস্য উপসাগরের অন্যান্য উপকূলবর্তী রাষ্ট্রগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে হরমুজ প্রণালিতে ভবিষ্যৎ প্রশাসন ও সামুদ্রিক পরিষেবা নির্ধারণের জন্য ওমানের সঙ্গে আলোচনা করবে।
এই আলোচনাগুলো প্রযোজ্য আন্তর্জাতিক আইন এবং হরমুজ প্রণালির উপকূলীয় রাষ্ট্রসমূহের সার্বভৌম অধিকারের সঙ্গে সঙ্গতিপূর্ণ হবে।
সূত্র: মিডল ইস্ট আই
আরএ