হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানে স্থল অভিযানের বিষয়ে যা বললেন কুর্দি নেতা

আমার দেশ অনলাইন

খাবাত অর্গানাইজেশন অব ইরানিয়ান কুর্দিস্তানের মহাসচিব বাবাশেখ হোসেইনি। ছবি: সংগৃহীত

খাবাত অর্গানাইজেশন অব ইরানিয়ান কুর্দিস্তানের মহাসচিব বাবাশেখ হোসেইনি বলেছেন, ইরাকে অবস্থান করা ইরানি কুর্দি যোদ্ধাদের ইরানের ভেতরে স্থল অভিযান চালানোর সম্ভাবনা খুবই বেশি। যুক্তরাষ্ট্র বিভিন্ন মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ করেছে।

শনিবার এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

সংবাদমাধ্যমটি সাক্ষাতকারে বাবাশেখকে প্রশ্ন করে, তার যোদ্ধারা কি এরই মধ্যে কোনো স্থল অভিযান শুরু করেছে কি না।

জবাবে বাবাশেখ বলেন, ‘এই মুহূর্তে না। আমরা এখন কোনো আক্রমণাত্মক অভিযানে জড়িত নই।’

তবে তিনি বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে আসছি এবং এখন পরিস্থিতি কিছুটা অনুকূল হওয়ায় পদক্ষেপ নেওয়ার শক্ত সম্ভাবনা রয়েছে।’

বাবাশেখ বলেন, ‘এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে খুব সম্ভবত আমরা স্থল অভিযান শুরু করার দিকে এগোব।’

তিনি বলেন, ‘আমেরিকানরা বিভিন্ন মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে, কিন্তু এখন পর্যন্ত আমাদের সরাসরি কোনো বৈঠক হয়নি—তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। তারা জানতে চেয়েছে, এই শাসনব্যবস্থার ব্যাপারে কী করা উচিত, কী কী উপায় আছে এবং ভবিষ্যতে আমরা একসঙ্গে কাজ করতে পারি কি না—শুধু সেই পরিপ্রেক্ষিতেই আলোচনা হয়েছে।’

এক প্রশ্নের জবাবে বাবাশেখ বলেন, ‘এখন পর্যন্ত সরাসরি যোগাযোগ হয়নি, তবে মধ্যস্থতাকারীদের মাধ্যমে, অন্য কুর্দি ব্যক্তিদের মাধ্যমে কথা হয়েছে। যখন সময় আসবে এবং আমরা তাদের সঙ্গে দেখা করব, তখন তা অপারেশনাল ক্ষেত্রেই পরিষ্কার হবে। অবশ্যই এমন অভিযানের জন্য আমাদের অস্ত্র, বিস্ফোরক এবং আধুনিক সরঞ্জাম দরকার।’

তিনি বলেন, ‘আপনারা জানেন, আমাদের কাছে যে সরঞ্জাম আছে তা বেশ সাধারণ ও পুরোনো। আজকের যুদ্ধ আগের চেয়ে অনেক বেশি আধুনিক, তাই এমন কিছু হলে আমরা এসব সহায়তা চাইব।’

গাজায় ইসরাইলের গণহত্যা, নিহতের সংখ্যা বেড়ে ৭৪ হাজার ৬১৮

উপসাগরে ক্ষেপণাস্ত্র হামলায় ট্যাংকারে বিস্ফোরণ, নাবিক নিহত

ইরানে ফের হামলা হলে ক্ষেপণাস্ত্রের নিশানায় আসতে পারে ইউরোপ

সংঘাত বন্ধে সৌদি আরবের কাছে ৫১ বিলিয়ন ডলার চেয়েছে হুথিরা, দাবি প্রত্যাখ্যান রিয়াদের

কাতারের আমিরের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

হরমুজে মাইনের আঘাতে ২ ট্যাংকারে আগুন

কঠিন পরিস্থিতির মুখে ইসরাইল, ১০ দিনের ব্যবধানে ৪ নির্বাচনে ধাক্কা খেল নেতানিয়াহু

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তাকারী দেশ বৈধ লক্ষ্যবস্তু হবে: আইআরজিসি

ইয়েমেনে সৌদি হামলায় শিশুসহ নিহত ৯, আহত ১৪

নাজরান অঞ্চলে জরুরি সতর্কতা জারি করল সৌদি