হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

দায়িত্ব নিয়েই যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিলেন ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন মেহেরদাদ আখলাকি কেতাবচি। দায়িত্ব নেওয়ার পর ইরান বিষয়ে যুক্তরাষ্ট্রকে ‘আরেকটি ভুল হিসাবের’ বিষয়ে সতর্ক করে দেন তিনি। ইরানের পার্লামেন্টে আস্থা ভোটে জয়ী হওয়ার পর তিনি এ হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, ‘মার্কিন শত্রুপক্ষ যদি আবারও কোনো ভুল হিসাব করে, তাহলে গর্বিত ইরানি জাতি ও ইসলামের যোদ্ধাদের জবাব হবে বিস্ময়কর ও ব্যাপক।’

কেতাবচি আরো বলেন, ‘আঞ্চলিক ও বৈশ্বিক পরিণতির সম্পূর্ণ দায় বর্তাবে সন্ত্রাসী মার্কিন সরকার ও তার মিত্রদের ওপর।’

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রীর দাবি, ১২ দিনের যুদ্ধের পর দেশটির প্রতিরক্ষাসক্ষমতা আরো উন্নত ও আধুনিক করা হয়েছে। এর ফলে শত্রুপক্ষের মূল্যায়ন ও কৌশলগত হিসাব-নিকাশে পরিবর্তন এসেছে।

তিনি বলেন, ‘১২ দিনের যুদ্ধের পর আমাদের প্রতিরক্ষাব্যবস্থার সক্ষমতা এমন পর্যায়ে উন্নীত ও আধুনিক করা হয়েছে, যা শত্রুপক্ষের মূল্যায়ন ও হিসাব-নিকাশ বদলে দিয়েছে।’

সূত্র: আর জাজিরা

আরএ

নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিল ইরান

ইসরাইলি সেনাদের নৃশংসতা নিয়ে অনুসন্ধানী প্রামাণ্যচিত্র নাজা

ইসরাইলের নির্বাচন: আরব ভোট ও নেতানিয়াহুর বর্জনের রাজনীতি

হরমুজে ক্রমাগত বাড়ছে জাহাজে হামলার ঘটনা

সৌদিতে হামলায় হুথিদের গোয়েন্দা তথ্য দিচ্ছে ইরান

পাকিস্তানের সঙ্গে সীমান্ত বাণিজ্য স্থগিত নিয়ে যা বলছে ইরান

সৌদিতে চারটি ড্রোন ভূপাতিত, সহায়তা দেওয়ার কথা ভাবছে মিসর

পশ্চিম তীরে ইউরোপীয় কূটনীতিকদের ওপর ইসরাইলি অবৈধ বসতি স্থাপনকারীদের হামলা

মার্কিন সাংবাদিকের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি হাকাবির

সৌদি আরবের নাজরানে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২