ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় তিনজন নিহত হয়েছেন। তাদের মধ্যে দুই শিশু রয়েছে। হামলায় আহত হয়েছেন আরো দুজন।
হুথি নিয়ন্ত্রিত আল-মাসিরাহ টেলিভিশন এ তথ্য জানিয়েছে।
ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে তারা বলেছে, তাইজের ধুবাব ও মাকবানাহ জেলায় এসব হামলা চালানো হয়।
তাইজে যখন লড়াই তীব্র হচ্ছে, তখনই এ হামলা হলো। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সঙ্গে সংশ্লিষ্ট সশস্ত্র বাহিনী হুথিদের কাছ থেকে কয়েকটি অবস্থান পুনর্দখল করেছে। তারা এখন প্রদেশটিতে আরও অগ্রসর হচ্ছে।
এর ফলে তাইজে সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে সংঘাত আরো তীব্র হয়ে উঠেছে।
এএম