সৌদি আরবে ইরান সমর্থিত হুথিদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে মুসলিম ওয়ার্ল্ড লিগ (এমডব্লিউএল)। সংস্থাটি বলেছে, মক্কা ও মদিনাকে লক্ষ্য করে চালানো হামলা পবিত্র স্থানগুলোর ধর্মীয় মর্যাদা ও পবিত্রতার পরিপন্থি।
মুসলিম ওয়ার্ল্ড লিগের মহাসচিব মোহাম্মদ বিন আবদুল করিম আল-ইসা বলেন, হুথিদের এ ধরনের কর্মকাণ্ড সন্ত্রাসী মানসিকতার বহিঃপ্রকাশ, যা ধর্মীয় পবিত্রতা লঙ্ঘন করে। একই সঙ্গে এটি ধর্ম ও মুসলমানদের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল।
সৌদি আরবের জেদ্দাভিত্তিক সংস্থাটি দেশটির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে। পাশাপাশি বেসামরিক নাগরিক ও পবিত্র স্থানগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি কর্তৃপক্ষের নেওয়া পদক্ষেপের প্রতিও সমর্থন জানিয়েছে।
এদিকে, সংঘাত পুনরায় শুরু হওয়ার পর মক্কা ও মদিনার আশপাশে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
তবে সৌদি আরবের আনা এসব অভিযোগ অস্বীকার করেছে হুথিরা।
সূত্র: আলজাজিরা
আরএ