হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরাইলের লেভিয়াথান গ্যাসক্ষেত্রে উৎপাদন করল শেভরন

আমার দেশ অনলাইন

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথ হামলা চালিয়েছে। শনিবার চালানো হামলা পাল্টা জবাব দিয়ে যাচ্ছে ইরান। হামালার এই সময়ে লেভিয়াথান গ্যাসক্ষেত্রে সাময়িকভাবে উৎপাদন বন্ধ করেছে ইসরাইল। খবর আলজাজিরার।

ইসরাইলের জ্বালানি মন্ত্রণালয়ের নির্দেশে লেভিয়াথান গ্যাসক্ষেত্রে সাময়িকভাবে উৎপাদন বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন জ্বালানি কোম্পানি শেভরন।

প্রতিবেদন অনুযায়ী, ভূমধ্যসাগরে অবস্থিত বৃহৎ এই গ্যাসক্ষেত্রে উৎপাদন সক্ষমতা বছরে প্রায় ২১ বিলিয়ন ঘনমিটারে উন্নীত করার কাজ চলছিল। মিশরের সঙ্গে ৩৫ বিলিয়ন ডলারের একটি রপ্তানি চুক্তির অংশ হিসেবে এ সম্প্রসারণ কার্যক্রম পরিচালিত হচ্ছিল।

শেভরনের একজন মুখপাত্র রয়টার্সকে জানান, লেভিয়াথানসহ ইসরাইলের উপকূলবর্তী তামার গ্যাসক্ষেত্রেও তাদের পরিচালিত স্থাপনাগুলো নিরাপদ রয়েছে।

উৎপাদন সাময়িকভাবে বন্ধ রাখার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

গাজায় ভারি বৃষ্টি ও ঝোড়ো বাতাসে শত শত তাঁবু প্লাবিত, অবর্ণনীয় দুর্ভোগ

যুদ্ধবিধ্বস্ত গাজায় গণবিয়ে, আনন্দ-আয়োজনের বিরল মুহূর্ত

‘যুদ্ধের আগের চেয়ে ইরানি বাহিনী এখন অনেক বেশি শক্তিশালী’

ইরানের কেশম দ্বীপে হামলা চালানোর কথা স্বীকার করলেন ট্রাম্প

কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

গাজায় ইসরাইলের গণহত্যা, নিহতের সংখ্যা বেড়ে ৭৪ হাজার ৬১৮

উপসাগরে ক্ষেপণাস্ত্র হামলায় ট্যাংকারে বিস্ফোরণ, নাবিক নিহত

ইরানে ফের হামলা হলে ক্ষেপণাস্ত্রের নিশানায় আসতে পারে ইউরোপ

সংঘাত বন্ধে সৌদি আরবের কাছে ৫১ বিলিয়ন ডলার চেয়েছে হুথিরা, দাবি প্রত্যাখ্যান রিয়াদের

কাতারের আমিরের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ