বিমানবন্দর সম্প্রসারণের পরিকল্পনা এগিয়ে নিচ্ছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। ভবিষ্যতে ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি মোকাবিলায় নতুন বিমানবন্দরের গুরুত্বপূর্ণ কিছু অবকাঠামো মাটির নিচে নির্মাণের পরিকল্পনা করছে দুবাই কর্তৃপক্ষ। এর মধ্যে জ্বালানি সংরক্ষণের ট্যাংকও থাকতে পারে।
দুবাই এয়ারপোর্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পল গ্রিফিথস এক সাক্ষাৎকারে এসব তথ্য জানিয়েছেন।
গ্রিফিথস আরো বলেন, ভবিষ্যতে সম্ভাব্য হামলা মোকাবিলায় বিমানবন্দরের কিছু গুরুত্বপূর্ণ অবকাঠামো আরো শক্তিশালী করার প্রয়োজন হতে পারে। ঝুঁকি কমাতে জ্বালানি ট্যাংক ভূগর্ভে রাখার বিষয়টিও নতুন বিমানবন্দরের নকশা তৈরির সময় বিবেচনা করা হচ্ছে। সম্ভাব্য হামলার আশঙ্কা, এর পরিণতি এবং প্রকৃত ঝুঁকি বিবেচনা করেই এসব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
সূত্র: ফিনান্সিয়াল টাইমস