হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হরমুজে আরো এক ট্যাংকার বিস্ফোরণ

আল-জাজিরা

হরমুজ প্রণালিতে বারবার হামলার শিকার হচ্ছে বাণিজ্যিক জাহাজ। ফাইল ছবি

হরমুজ প্রণালিতে সমুদ্র মাইনের আঘাতে আরো একটি তেলবাহী ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

ইরানের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

ইরানি কর্তৃপক্ষের দাবি, জাহাজটি তাদের নির্ধারিত নৌ-পথ অনুসরণ না করার কারণেই এই বিস্ফোরণ ঘটে।

এই ঘটনার পর এক কঠোর সতর্কবার্তায় ইরান জানিয়েছে, হরমুজ প্রণালি অতিক্রম করতে ইচ্ছুক যেকোনো জাহাজকে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে পূর্ণ সমন্বয় বজায় রেখে চলতে হবে। অন্যথায় কোনো জাহাজের সুরক্ষার গ্যারান্টি ইরান দেবে না।

টানা দুই দিন শান্ত পরিস্থিতির পর নতুন করে এই বিস্ফোরণের ঘটনা ঘটল। বিগত দুই দিনে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের কোনো হামলা ছিল না এবং ইরানের পক্ষ থেকেও কোনো পাল্টা প্রতিক্রিয়া দেখা যায়নি।

এর আগে, গত ২৬ জুন ইরান ঘোষণা দেয় যে, হরমুজ প্রণালি দিয়ে চলাচল কেবল তেহরান নির্ধারিত নৌপথ ব্যবহার করেই করা যাবে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। ওয়াশিংটন ইরানে হামলা চালানোর পর তেহরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা ও সরঞ্জামকে লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর দাবি করেছে।

গত ৮ জুলাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আগের মাসে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) বাতিল ঘোষণা করেন। তার অভিযোগ, তেহরান ওই চুক্তি লঙ্ঘন করেছে।

এই ঘোষণার আগে হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা এবং কৌশলগত এই সমুদ্রপথে নৌ-চলাচলের নিয়ম নিয়ে নতুন করে মতবিরোধ দেখা দেয়।

যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে অবাধ নৌ-চলাচলের পক্ষে অবস্থান নিয়েছে। অন্যদিকে, ইরানের দাবি, জাহাজগুলোকে তাদের উপকূলঘেঁষা নির্ধারিত নৌপথ ব্যবহার করে এবং তেহরানের তত্ত্বাবধানে পরিচালিত নৌ-নির্দেশনা ব্যবস্থার অধীনে চলাচল করতে হবে।

এএম

গাজা ধ্বংসস্তূপে পরিণত হওয়ার আগে ও পরের কিছু চিত্র

গাজা যুদ্ধ মোদির ভারতকে যেভাবে ইসরাইলের আরো কাছে নিল

ইসরাইলি হামলা: প্রতি ৯০ মিনিটে একজন ফিলিস্তিনি হতাহত

সৌদির হয়ে হুথিদের বিরুদ্ধে হামলা চালাবে না তুরস্ক

হরমুজ প্রণালিতে একের পর এক শক্তিশালী বিস্ফোরণ

ইরান যুদ্ধ থামাতে সবকিছু করতে প্রস্তুত পুতিন

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও মজুত নিয়ে আপস করবে না ইরান

হরমুজের সাত দিনের পরিকল্পনা নিয়ে মার্কিন জবাব পর্যালোচনা করছে ইরান

হুথিদের হামলা ঠেকাতে সৌদিকে সহায়তার উপায় খতিয়ে দেখছে তুরস্ক

সাত মাস পর ইরানের সঙ্গে সরাসরি বিমান চলাচল চালু করল ইরাক