হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ফিলিস্তিনের পক্ষে বলায় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে ‘ইহুদিবিদ্বেষী’ বললেন মার্কিন রাষ্ট্রদূত

আল-জাজিরা

ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড। ছবি: এপি

গাজায় ওষুধ ঢুকতে ইসরাইল বাধা দিচ্ছে—ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের এমন মন্তব্যের পর তাকে ‘ইহুদিবিদ্বেষী’ বলে অভিযুক্ত করেছেন ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হাকাবি লিখেছেন, ‘তাদের সরকারের ইহুদিবিদ্বেষের কোনো সীমা নেই, কোনো তথ্যেরও তোয়াক্কা নেই।’

একই পোস্টে তিনি বলেন, ‘ব্রিটিশরা তাদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে।’

এর আগে ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে মিলিব্যান্ড বলেন, তিনি গাজায় থাকা কয়েকজন মানুষের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাদের কাছ থেকে সেখানকার ‘ভয়াবহ’ পরিস্থিতি সম্পর্কে তিনি জানতে পেরেছেন।

মিলিব্যান্ড আরো বলেন, বিশেষজ্ঞরা তাকে জানিয়েছেন, গাজায় ওষুধ ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। জীবন রক্ষাকারী জরুরি চিকিৎসার অপেক্ষায় থাকা শিশুরা মারা যাচ্ছে বলেও তাকে জানানো হয়েছে।

মিলিব্যান্ড নিজেও ইহুদি। গাজায় ওষুধ প্রবেশে বাধা এবং শিশুদের চিকিৎসা না পাওয়ার বিষয়ে তার মন্তব্যের পরই তাকে ইহুদিবিদ্বেষের অভিযোগে অভিযুক্ত করলেন হাকাবি।

এএম

মাদকাসক্ত যুবকের আগুনে পুড়ল ১৭ পরিবারের স্বপ্ন

সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত

ইসরাইলের অস্তিত্ব রক্ষায় নেতানিয়াহুকে সরানোর দাবি

মার্কিন সাংবাদিককে অপহরণকারীর ১৫ বছরের কারাদণ্ড

স্ত্রীর চোখের সামনেই নৌকা থেকে সাগড়ে পড়ে ১৮ ঘণ্টায়ও খোঁজ মেলেনি স্বামীর

স্ট্রিট ফুড-রেস্তোরাঁর খাবারে ক্ষতিকর ব্যাকটেরিয়া

বাড্ডায় ফার্নিচার গুদামের আগুন নিন্ত্রয়ণে

ইসরাইলপন্থি সংগঠনকে বিপুল অর্থ অনুদান গাজা শান্তি পর্ষদ নেতার

ইরান-আমেরিকা যুদ্ধ শেষ করতে কাজ করছে তুরস্ক

ছয় দফা না মানলে সরকার পতনে এক দফার আন্দোলন