হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

শত্রু মোকাবিলায় নতুন নির্দেশনা ইরানের সর্বোচ্চ নেতার

আমার দেশ অনলাইন

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি জানিয়েছে, দেশটির সামরিক কমান্ডার আলী আবদুল্লাহি সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেইয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে খামেনেই ইরানের সশস্ত্র বাহিনীর কর্মকাণ্ডের প্রশংসা করেন। একই সঙ্গে তিনি বিস্তারিত প্রকাশ না করে “নতুন নির্দেশনামূলক পদক্ষেপ” এবং “শত্রুদের বিরুদ্ধে দৃঢ়ভাবে মোকাবিলা অব্যাহত রাখার পথ” সম্পর্কে আলোচনা করেন।

তবে এসব পদক্ষেপের প্রকৃতি বা সম্ভাব্য কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রীয় গণমাধ্যমে নির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসে দায়িত্ব গ্রহণের পর থেকে মোজতবা খামেনেইকে জনসমক্ষে খুব কমই দেখা গেছে। তার বিভিন্ন বক্তব্য ও বার্তা মূলত রাষ্ট্রীয় গণমাধ্যমের মাধ্যমে পাঠ করে শোনানো হয়েছে।

সূত্র: আল-জাজিরা

হেরে গিয়েও জুয়ার টেবিল ছাড়ছে না ট্রাম্প প্রশাসন: গালিবাফ

হরমুজে মাইনে আঘাত পেয়ে ট্যাংকারে আগুন, বন্ধ চলাচল

যুদ্ধ বন্ধের বিনিময়ে সৌদির কাছে ৫১ বিলিয়ন ডলার দাবি হুথিদের

তেহরানে পুড়িয়ে দেওয়া হলো ট্রাম্প-ভ্যান্স-নেতানিয়াহুর বিশাল ব্যানার

বন্ধুকে হত্যার দায়ে কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড

নেতানিয়াহুর ‘হামাস-সমর্থক’ তকমা সত্ত্বেও সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চাইছেন বিরোধীরা

যুদ্ধ নিয়ে নতুন যে বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা

সৌদি আরব ও সিরিয়ার প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই

সৌদি জোটের হামলায় ইয়েমেনে ২০ জন নিহত

মার্কিন আইনপ্রণেতাদের কাছে নেতানিয়াহু এখন বিষাক্ত: ইয়ার লাপিদ