হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

লেবাননে অবশ্যই যুদ্ধবিরতি হতে হবে: ব্রিটিশ মন্ত্রী

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

লেবাননে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের মধ্যপ্রাচ্য বিষয়ক মন্ত্রী হ্যামিশ ফ্যালকনার। একই সঙ্গে ইসরাইল ও লেবাননের মধ্যে সরাসরি আলোচনার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তিনি। খবর আলজারিরা।

ফ্যালকনার বলেন, ‘এই সংঘাত লেবাননের তৈরি নয়। … যুদ্ধবিরতি অবশ্যই হতে হবে। … যে আলোচনা শুরু হয়েছে, আমরা তাকে স্বাগত জানাই।’

তিনি আরো বলেন, লেবাননে সাম্প্রতিক হামলাগুলো বেসামরিক নাগরিকদের ওপর ভয়াবহ প্রভাব ফেলেছে।

ফ্যালকনার জোর দিয়ে বলেন, ‘হিজবুল্লাহকে অবশ্যই গুলি চালানো বন্ধ করতে হবে এবং তাদের নিরস্ত্র করতে হবে। তিনি বলেন, ‘লেবাননে শক্তি প্রয়োগের একচেটিয়া অধিকার কেবল দেশটির সরকারেরই থাকতে হবে।

ফ্যালকনার তার বক্তব্যে ইসরাইলের হামলার কথা উল্লেখ করেননি, যেখানে ইসরাইলি হামলায় গত মাসের শুরুতে সংঘাত বৃদ্ধির পর থেকে লেবাননে ২,১০০ জনেরও বেশি মানুষ নিহত এবং দশ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

এদিকে, মঙ্গলবার যুক্তরাষ্ট্রে ইসরাইল ও লেবাননের রাষ্ট্রদূতদের বৈঠকের পর দুই দেশ সরাসরি আলোচনা শুরু করতে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

এমএমআর

ঢাবিতে বাংলা শেখায় আগ্রহ বাড়ছে চীনা শিক্ষার্থীদের

থানা কম্পাউন্ডে আহত ৮ গরু জবাই, স্বাস্থ্য পরীক্ষা নিয়ে প্রশ্ন

কৃষিজমির মাটি কাটা বন্ধে মুরাদনগর প্রশাসনকে হাইকোর্টের নির্দেশ

শাহজালাল বিমানবন্দরে বিপুল পরিমাণ কুশসহ দুই ভারতীয় আটক

তিনদিন সাগরে ভেসে অবশেষে উদ্ধার ১৬ জেলে

দেশজুড়ে বৃষ্টি বাড়ার আভাস, থাকবে ভ্যাপসা গরম

জুলুম করে কেউ চিরস্থায়ী হতে পারেনি, ভবিষ্যতেও পারবে না: উসামা

সহযোগিতামূলক অংশীদারত্ব গভীর করতে চায় চীন

নীতিমালা প্রকাশ, একাদশে ভর্তির আবেদন শুরু ২ সেপ্টেম্বর

নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে এনডিসি ক্যাপস্টোন ফেলোদের সৌজন্য সাক্ষাৎ