হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সৌদিতে মার্কিন দূতাবাসে ইরানের ড্রোন হামলা

আমার দেশ অনলাইন

সৌদি আরবের রিয়াদ-এ অবস্থিত মার্কিন দূতাবাসের সিআইএ স্টেশন-এ সোমবার (২ মার্চ) ড্রোন হামলা চালানো হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) রয়টার্স-কে একটি সূত্র নিশ্চিত করেছে, হামলায় ইরানি ড্রোন ব্যবহার করা হয়েছে। তবে মূল লক্ষ্য সিআইএ স্টেশনই ছিল কি না, তা এখনও নিশ্চিত নয়। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দূতাবাস প্রাঙ্গণে দুটি ড্রোন আঘাত হানে। এতে সীমিত পরিসরে অগ্নিকাণ্ড ঘটে এবং স্থাপনার কিছু বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে।

হামলার পর সৌদি আরবে নিযুক্ত মার্কিন মিশন জরুরি নিরাপত্তা সতর্কবার্তা জারি করেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নাগরিকদের দূতাবাস এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে ধাহরান এলাকায় সম্ভাব্য ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার হুমকির বিষয়ে সতর্ক করেছে মার্কিন মিশন।

এ হামলা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এসেছে এবং মার্কিন কূটনীতিক ও গোয়েন্দা স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।

এসআর

গাজায় ভারী বৃষ্টি ও ঝড়ো বাতাসে শত শত তাঁবু প্লাবিত, অবর্ণনীয় দুর্ভোগ

যুদ্ধবিধ্বস্ত গাজায় গণবিয়ে, আনন্দ-আয়োজনের বিরল মুহূর্ত

‘যুদ্ধের আগের চেয়ে ইরানি বাহিনী এখন অনেক বেশি শক্তিশালী’

ইরানের কেশম দ্বীপে হামলা চালানোর কথা স্বীকার করলেন ট্রাম্প

কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

গাজায় ইসরাইলের গণহত্যা, নিহতের সংখ্যা বেড়ে ৭৪ হাজার ৬১৮

উপসাগরে ক্ষেপণাস্ত্র হামলায় ট্যাংকারে বিস্ফোরণ, নাবিক নিহত

ইরানে ফের হামলা হলে ক্ষেপণাস্ত্রের নিশানায় আসতে পারে ইউরোপ

সংঘাত বন্ধে সৌদি আরবের কাছে ৫১ বিলিয়ন ডলার চেয়েছে হুথিরা, দাবি প্রত্যাখ্যান রিয়াদের

কাতারের আমিরের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ