হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সামরিক মহড়ার কারণে হরমুজ প্রণালী বন্ধ রেখেছে ইরান

আমার দেশ অনলাইন

ইরান মঙ্গলবার কয়েক ঘণ্টার জন্য হরমুজ প্রণালী আংশিকভাবে বন্ধ রেখেছিল বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। তবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই তেল রপ্তানি নৌপথটি সম্পূর্ণভাবে স্বাভাবিক হয়েছে কি না, সে বিষয়ে এখনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, নৌযান চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সাময়িক এই পদক্ষেপ নেওয়া হয়। একই সময়ে ইরানের এলিট বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস সেখানে সামরিক মহড়া পরিচালনা করে।

হরমুজ প্রণালী বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ ব্যবস্থার জন্য অত্যন্ত কৌশলগত গুরুত্ব বহন করে। মধ্যপ্রাচ্য থেকে রপ্তানিকৃত বিপুল পরিমাণ তেল এই সমুদ্রপথ দিয়ে আন্তর্জাতিক বাজারে পৌঁছে থাকে।

এসআর

ভিসা প্রক্রিয়া সহজ করল সৌদি, সুবিধা পাবে যেসব দেশ

মদিনায় ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যার আশঙ্কা

উন্নত প্রযুক্তির প্রতিরক্ষা অস্ত্র রপ্তানি করছে ইরান: আইআরজিসি

সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা মুসলিম ওয়ার্ল্ড লিগের

গাজায় ভারি বৃষ্টি ও ঝোড়ো বাতাসে শত শত তাঁবু প্লাবিত, অবর্ণনীয় দুর্ভোগ

যুদ্ধবিধ্বস্ত গাজায় গণবিয়ে, আনন্দ-আয়োজনের বিরল মুহূর্ত

‘যুদ্ধের আগের চেয়ে ইরানি বাহিনী এখন অনেক বেশি শক্তিশালী’

ইরানের কেশম দ্বীপে হামলা চালানোর কথা স্বীকার করলেন ট্রাম্প

কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

গাজায় ইসরাইলের গণহত্যা, নিহতের সংখ্যা বেড়ে ৭৪ হাজার ৬১৮