হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের সামরিক নেতৃত্বে বড় রদবদল, প্রশংসায় ভাসছেন মুজতবা খামেনি

আল-জাজিরা

মোহসেন রেজায়ি। ছবি: রয়টার্স

ইরানের সামরিক নেতৃত্বে সাম্প্রতিক রদবদলের প্রশংসা করেছেন দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এসএনএসসি) সচিব মোহসেন রেজায়ি। তিনি বলেছেন, সর্বোচ্চ নেতা সাইয়েদ মুজতবা খামেনির নেওয়া এসব সিদ্ধান্ত দেশটির প্রতিরক্ষা সক্ষমতা আরো শক্তিশালী করবে।

খামেনিকে পাঠানো এক বার্তায় রেজায়ি বলেন, সেনাবাহিনী ও ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) গুরুত্বপূর্ণ পদে ছয়জন জ্যেষ্ঠ কমান্ডারকে নিয়োগ দেওয়া ‘দূরদর্শী’ ও ‘সময়ের উপযোগী’ সিদ্ধান্ত।

রেজায়ির ভাষ্য, এসব নিয়োগ ইরানের শত্রুদের হিসাব-নিকাশে বড় ধরনের পরিবর্তন এনেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের নেতাদের পরিকল্পনা এতে ব্যাহত হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

সাম্প্রতিক সামরিক নিয়োগের পর রেজায়ির এই বার্তা দেওয়া হলো। এর আগে খামেনি মেজর জেনারেল আলি আবদোল্লাহিকে ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের প্রধান এবং মেজর জেনারেল আহমাদ ওয়াহিদিকে আইআরজিসির কমান্ডার-ইন-চিফ হিসেবে নিয়োগ দেন।

এ ছাড়া রিয়ার অ্যাডমিরাল আলি ওজামাইকে আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার করা হয়েছে। আইআরজিসির গোয়েন্দা শাখায় দীর্ঘদিন দায়িত্ব পালন করা উচ্চপদস্থ ধর্মীয় নেতা হোসেইন তাইবকে আইআরজিসির বাসিজ বাহিনীর প্রধান করা হয়েছে।

বিশ্লেষকেরা বলছেন, যুদ্ধকালীন নিরাপত্তাব্যবস্থাকে আরো শক্তিশালী করতেই এই রদবদল করা হয়েছে।

তাদের মতে, সামরিক নেতৃত্বে এমন ব্যক্তিদের আনা হয়েছে, যাদের যুদ্ধ ও নিরাপত্তা ব্যবস্থাপনায় সরাসরি অভিজ্ঞতা রয়েছে।

ইরানের সামরিক ও নিরাপত্তা কাঠামোয় আইআরজিসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাম্প্রতিক এই নিয়োগের মাধ্যমে দেশটির নিরাপত্তা কাঠামোকে আরো যুদ্ধ-অভিজ্ঞ নেতৃত্বের অধীনে আনার চেষ্টা করা হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

এএম

সৌদির দুই শহরে আবার হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা

সৌদির বিরুদ্ধে এপস্টেইন ফাইলকে অস্ত্র হিসেবে ব্যবহার করছেন হুথিরা

‘ইসরাইলে মার্কিন সামরিক সহায়তা বন্ধ হওয়া কেবল সময়ের ব্যাপার’

যেভাবে ইসরাইলের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও রাজনীতিতে নিজের সাম্রাজ্য গড়ে তুলেছেন নেতানিয়াহু

ইসরাইলে নতুন সরকার এলে কতটা পাল্টাবে ফিলিস্তিনিদের ভাগ্য

অবরুদ্ধ হেবরনে ফিলিস্তিনিদের বাড়িঘর ও স্থাপনা গুঁড়িয়ে দিচ্ছে ইসরাইল

সরকার বদলালেও দক্ষিণ লেবাননের দখল ছাড়বে না ইসরাইল

কেবল স্বপ্নেই পারস্য উপসাগরে ফিরতে পারবেন ট্রাম্প: ইরান

আল-আকসার ইমামকে ধরে নিয়ে গেল ইসরাইলি বাহিনী

ফ্রান্স ও ইতালিতে বিক্ষোভে ভাঙচুর করলে দায় নিতে হবে অভিভাবকদের