হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের বিরুদ্ধে অভিযানের ‘পরবর্তী ধাপে যাওয়ার’ ঘোষণা ইসরাইলের

আমার দেশ অনলাইন

ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) চিফ অব স্টাফ জানিয়েছেন, তারা ইরানের বিরুদ্ধে অভিযানের ‘পরবর্তী ধাপে প্রবেশ করছে’। তিনি জোর দিয়ে বলেন, এই অভিযানের মাধ্যমে ‘ইরানি শাসনব্যবস্থা ও তাদের সামরিক সক্ষমতা আরো গুঁড়িয়ে দেওয়া হবে’।

আইডিএফ প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির বলেন, ইসরাইল ও যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে ইরানকে ‘একঘরে’ করে ফেলেছে। ইরান এখন এমন এক ‘দুর্বল অবস্থায়’ রয়েছে, যা আগে কখনো দেখা যায়নি।

ইসরাইলের এ সামরিক কর্মকর্তা আরো জানান, গত ছয় দিন ধরে ইসরাইল ইরানে ‘বিরতিহীনভাবে’ হামলা চালাচ্ছে। পরিকল্পনা অনুযায়ী নির্দিষ্ট গতিতে অভিযান এগিয়ে চলছে।

এক বিবৃতিতে এ জেনারেল লিখেছেন, ‘আকস্মিক হামলার ধাপটি আমরা সফলভাবে সম্পন্ন করেছি। এই ধাপে আমরা আকাশসীমায় নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করেছি এবং ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে কার্যকারিতা কমিয়ে দিয়েছি। এখন আমরা অভিযানের পরবর্তী ধাপে যাচ্ছি।’

জেনারেল ইয়াল জামির আরো বলেন, ‘এই ধাপে আমরা ইরানের শাসনব্যবস্থা ও তাদের সামরিক শক্তি আরো ধ্বংস করব। আমাদের হাতে আরো কিছু চমক আছে, যা আমি এখন প্রকাশ করতে চাই না।’

লেবানন পরিস্থিতি নিয়ে তিনি বলেন, হিজবুল্লাহ এই যুদ্ধে জড়িয়ে ‘কৌশলগতভাবে ভুল’ করেছে। ইসরাইল এখন লেবাননের সম্মুখভাগসহ দেশটির গভীরে ‘শক্তিশালী হামলা’ চালাচ্ছে। সূত্র: বিবিসি

রামগঞ্জে বৃদ্ধ মা-বাবার ঠাঁই হয়নি ছেলেদের ঘরে

নিরাপত্তার অজুহাতে মোদির বাসভবনের পাশ থেকে ৭০০ পরিবারকে সরে যাওয়ার নির্দেশ

যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে সামরিক শক্তি বৃদ্ধি করছে ইরান

পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত: সাম্য ও শান্তির বার্তায় জয়া আহসান

পালংখালী সীমান্তে বিজিবির অভিযান, ২ লাখ পিস ইয়াবা জব্দ

ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী শতভাগ প্রস্তুত: কমান্ডার

অবশেষে আসছে ‘মহানগর ৩’

আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মৃত্যু, পরিবারের পাশে ইউএনও

শ্রীলঙ্কাকে বাঁচাতে পারে কেবল বৃষ্টি!

অক্টোবরে দ্বিপাক্ষিক সিরিজে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান