ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, হরমুজ প্রণালিতে একটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। হামলার ফলে জাহাজটিতে আগুন লেগে যায়।
এক বিবৃতিতে ইউকেএমটিও জানিয়েছে, ‘অন্য একটি জাহাজের ক্যাপ্টেন জানিয়েছেন যে তিনি একটি জাহাজে আগুন জ্বলতে দেখেছেন। জাহাজের নাবিক বা কর্মীদের অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি।’
ঘটনাটি ওমানের খাসাব থেকে ১৭ কিলোমিটার (৯ নটিক্যাল মাইল) উত্তরে ঘটেছে।
বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথটি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে সাত দিনের পরিকল্পনা দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র এই প্রস্তাব মেনে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে বলে জানিয়েছে দেশটি।
সূত্র: আলজাজিরা
আরএ