হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের সব পণ্য নিষিদ্ধ করল ইয়েমেন

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে বড় ধরনের বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করেছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার। দেশটিতে ইরানের সব ধরনের পণ্য ও সামগ্রী আমদানি এবং বাজারে বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। ইরানের সমর্থনপুষ্ট হুথি গোষ্ঠীকে সামরিক ও আর্থিক সহায়তা দেওয়ার অভিযোগ এবং ইয়েমেন সরকারের সঙ্গে হুথিদের তীব্র সংঘাতের মধ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হলো।

রোববার ইয়েমেনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবার প্রতিবেদনে নিষেধাজ্ঞার তথ্য জানানো হয়।

বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, নিষেধাজ্ঞা কবে থেকে কার্যকর হবে, তা এখনো জানানো হয়নি।

ইয়েমেনের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ও কমিটির প্রধান আহমেদ গালেবের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে আমদানি নিয়ন্ত্রণ ও অর্থায়নবিষয়ক জাতীয় কমিটি এই সিদ্ধান্ত অনুমোদন করে।

কমিটি জানিয়েছে, ‘জাতীয় স্বার্থের সর্বোচ্চ প্রয়োজনীয়তা’ বিবেচনায় নিয়ে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত হয়েছে।

নিষেধাজ্ঞা কার্যকর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নিজ নিজ এখতিয়ার অনুযায়ী এবং প্রচলিত আইন ও বিধিমালা মেনে এসব পদক্ষেপ নিতে বলা হয়েছে।

তবে নিষেধাজ্ঞা কবে থেকে কার্যকর হবে, তা জানানো হয়নি। কোন কোন ইরানি পণ্য নিষেধাজ্ঞার আওতায় পড়বে, সে বিষয়েও বিস্তারিত কিছু বলা হয়নি। শুধু ইরানের সব ধরনের পণ্য ও সামগ্রী আমদানি এবং ইয়েমেনের বাজারে বিক্রির ওপর নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে।

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার ও ইরানের সমর্থনপুষ্ট হুথি গোষ্ঠীর মধ্যে লড়াই তীব্র হওয়ার মধ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হলো। ইয়েমেন সরকার দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, ইরান হুথিদের সামরিক ও আর্থিক সহায়তা দিচ্ছে। তবে তেহরান এই অভিযোগ অস্বীকার করে আসছে।

২০১৪ সালে রাজধানী সানা ও ইয়েমেনের বিস্তীর্ণ এলাকা দখল করে নেয় হুথিরা। গোষ্ঠীটি ইরানের সমর্থনপুষ্ট। অন্যদিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন দিয়ে আসছে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট।

২০২২ সালের এপ্রিলে জাতিসংঘের মধ্যস্থতায় ইয়েমেনে যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর দীর্ঘ সময় দেশটিতে তুলনামূলক পরিস্থিতি শান্ত ছিল। তবে সৌদি জোটের হামলার পর গত জুলাই থেকে আবারও সংঘাত তীব্র হয়েছে।

এই পরিস্থিতিতে ইরানের সব পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করার সিদ্ধান্ত ইয়েমেন সরকারের সঙ্গে তেহরান ও হুথিদের চলমান বিরোধকে আরো তীব্র করে তুলতে পারে।

সূত্র: আনাদুলু এজেন্সি

এএম

গাজায় এখনো গণহত্যা চলছে: মার্কিন কংগ্রেস সদস্য

হরমুজ নিয়ে ইরান ও উপসাগরীয় দেশগুলোর বৈঠক স্থগিত করল ওমান

হুথিদের চাপে কোণঠাসা সৌদি আরব

ড্রোন হামলা থেকে অল্পের জন্য বেঁচে গেলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

ইরানের শাহেদ ড্রোন নকল করে ‘লুকাস’ ড্রোন বানিয়েছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি

ইয়েমেন যুদ্ধে জড়িত প্রধান পক্ষগুলো কারা, কার হাতে কতটা নিয়ন্ত্রণ

হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

আল্লাহর ইচ্ছায় সাহসী জনগণ নিশ্চিতভাবে বিজয়ী হবে: গালিবাফ

সৌদির বিরুদ্ধে যুদ্ধ করছে না ইরান, হুথিদের হামলায় কোনো সংশ্লিষ্টতা নেই

মধ্যপ্রাচ্যের গভীর চোরাবালিতে আটকে গেছেন ট্রাম্প