হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

লেবাননের বেকা উপত্যকায় ইসরাইলি হামলায় নিহত ৪১

আমার দেশ অনলাইন

লেবাননের পূর্ব বেকা উপত্যকার নবি চিত শহরে ইসরাইলি বিমান ও স্থল হামলায় কমপক্ষে ৪১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৪০ জন। লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

এ হামলার বিষয়ে ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। ইরানে হামলার পাশাপাশি লেবাননেও অসংখ্য হামলা চালিয়েছে ইসরাইল। পাশাপাশি দক্ষিণ লেবাননে স্থলসেনাও পাঠিয়েছে তারা।

নিহতদের মধ্যে লেবাননের তিন সেনাসদস্যও আছেন। স্থানীয় বাসিন্দারা নিহত বেসামরিক লোকজনের নাম তালিকাভুক্ত করেছেন, এর মধ্যে শিশুদের নামও আছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, লেবাননের নবি চিত এলাকায় চালানো অভিযানের মূল উদ্দেশ্য ছিল ৪০ বছর আগে দেশটিতে নিখোঁজ হওয়া এক ইসরাইলি সামরিক বিমানচালকের দেহাবশেষ উদ্ধার করা।

সূত্র: আল জাজিরা

চেয়ার বসাকে কেন্দ্র করে রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ছড়ানোর অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

রংপুরে গণপতি হত্যা: সম্প্রীতি রক্ষায় মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৫দিন পর অটোচালকের লাশ উদ্ধার

ছয় বছর পরও আব্বুর কবরের পাশে জমে থাকা প্রশ্নগুলো

বাংলাদেশকে বিশ্বকাপে নেওয়ার স্বপ্ন দেখেন ডেক্লান ভাতৃদ্বয়

বৃষ্টি হতে পারে সারা দেশে