হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যে অর্ধশতাধিক যুদ্ধবিমান মোতায়েন যুক্তরাষ্ট্রের

আমার দেশ অনলাইন

মাত্র একদিনের ব্যবধানে মধ্যপ্রাচ্যে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। বুধবার (১৭ ফেব্রুয়ারি) ফ্লাইট ট্র্যাকিং সংস্থাগুলোর তথ্যের ভিত্তিতে এ খবর জানা গেছে।

এ সময় সুইজারল্যান্ডের জেনেভা শহরে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পুনরায় বৈঠকে বসার প্রস্তুতি চলছে। কূটনৈতিক আলোচনার মধ্যেই সামরিক উপস্থিতি বাড়ানোর এই পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

মোতায়েন করা যুদ্ধবিমানগুলোর মধ্যে রয়েছে এফ-২২ র‍্যাপ্টর, এফ-৩৫ লাইটনিং টু এবং এফ-১৬ ফাইটিং ফ্যালকন। পাশাপাশি একাধিক রিফুয়েলার বিমানও পাঠানো হয়েছে, যা আকাশে উড্ডয়নরত অন্যান্য যুদ্ধ ও পরিবহন বিমানকে জ্বালানি সরবরাহ করতে সক্ষম।

মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস-কে এক কর্মকর্তা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় অর্ধশতাধিক যুদ্ধবিমান ওই অঞ্চলে আনা হয়েছে। এর আগে মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরীসহ বিভিন্ন যুদ্ধজাহাজের বড় বহর মোতায়েন করে যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য, গত জানুয়ারিতে ইরানে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়, যা কঠোরভাবে দমন করে দেশটির নিরাপত্তা বাহিনী। বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অভিযোগ তুলে ইরানকে ঘিরে সামরিক সক্ষমতা জোরদার করছে যুক্তরাষ্ট্র।

এসআর

যুদ্ধবিরতি ঘোষণার পরদিনই লেবাননে ইসরাইলি হামলায় নিহত ২৯

হিজবুল্লাহর ঘাঁটি দখল করতে গিয়ে ইসরাইলি সেনা নিহত, আহত ১৩

ইরান হরমুজ বন্ধ করার পর লেবাননে হামলা বন্ধে ইসরাইলের নির্দেশ

মাত্র ৪৮ ঘণ্টায় দুবাই ভিসা, ৪ হাজারে মিলছে থাকার হোটেল

নিষেধাজ্ঞা কমলে ইরানের অর্থনীতিতে আরও শক্তিশালী হতে পারে আইআরজিসি

ইসরাইল যুদ্ধবিরতি লঙ্ঘন করায় হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

ইসরাইলি রাষ্ট্রদূত ও জাতিসংঘ কর্মকর্তার তুমুল বাকযুদ্ধ

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা বাস্তবায়নে গোপন আলোচনা চলছে: সুইজারল্যান্ড

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরাইলি গণহত্যা, ৪৮ ঘণ্টায় নিহত ৫

যুদ্ধিবিরতি সত্ত্বেও লেবাননে ইসরাইলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ২২