হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

‘সব ফ্রন্টে যুদ্ধ চালিয়ে যাবে ইসরাইলি সেনাবাহিনী’

আল-জাজিরা

ইসরাইলি সেনাপ্রধান ইয়াল জামির। ছবি: সংগৃহীত

যেকোনো ফ্রন্টে সামরিক অভিযান অব্যাহত রাখতে তাদের সেনাবাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ইসরাইলি সেনাপ্রধান ইয়াল জামির।

দক্ষিণ লেবাননে ইসরাইলের দখল করা এলাকা পরিদর্শনের সময় তিনি সেনা কর্মকর্তাদের এ কথা বলেন।

ইয়াল জামির তার বক্তব্যে উল্লেখ করেন, বিভিন্ন ফ্রন্টে সংঘাত বা সামরিক অভিযান এখনো শেষ হয়নি। সব পরিস্থিতিতে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য সেনাসদস্যদের প্রস্তুত থাকতে হবে। যেকোনো ধরনের পরিবর্তন এবং সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় বাহিনী প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

ইসরাইলি সেনাপ্রধান আরো বলেন, লেবানন সীমান্তে প্রয়োজন হলে ইসরাইলি বাহিনী দেশের আরো গভীরে প্রবেশ করবে এবং নতুন নতুন এলাকায় পৌঁছাবে।

উল্লেখ্য, দুই পক্ষের যুদ্ধবিরতি সত্ত্বেও দক্ষিণ লেবাননের অনেক পয়েন্টে দখলদারি বজায় রেখেছে ইসরাইলি বাহিনী। হিজবুল্লাহর অস্ত্রসংবরণ এবং ইসরাইলের পূর্ণাঙ্গ সেনা প্রত্যাহারের বিষয়ে আলোচনা চলমান রয়েছে। তবে এর মধ্যেই দক্ষিণ লেবাননে পর্যায়ক্রমিক হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল।

এএম

তাঁবুতে আগুন দিল ইসরাইল, খোলা আকাশের নিচে ৮০০ ফিলিস্তিনি

মুক্তি পেলেন ফিলিস্তিনের ‘গরিবের ডাক্তার’

ইসরাইলের নির্বাচনি ফলাফলে ইরানের ‘কিছুই যায় আসে না’

নির্বাচনের আগে ইরানে হামলার পরিকল্পনা নেই ইসরাইলের

ইরান অভিযান নিয়ে ইসরাইলের সেনাপ্রধান ও নেতানিয়াহুর বিরোধ

হুথিরা যেভাবে সৌদি আরবের জন্য বড় হুমকি হয়ে উঠল

ইরানের সঙ্গে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে মক্কা জোটের প্রতিনিধিরা

নিষেধাজ্ঞা এড়িয়ে যেভাবে মিয়ানমারে পৌঁছায় ইরানের জ্বালানি

ইসরাইলের নির্বাচনে পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়

সৌদির তেল স্থাপনায় ফের হামলা হুথিদের