হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১১

আল-জাজিরা

ছবি: সংগৃহীত

ইরানের পশ্চিমাঞ্চলে একটি জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৬ জন।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এ তথ্য জানিয়েছে।

গতকাল শনিবার হামেদান-সানান্দাজ মহাসড়কে একটি সড়ক দুর্ঘটনার পর ট্যাংকারটিতে বিস্ফোরণ ঘটে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ট্যাংকারটির কারিগরি ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটে।

সানান্দাজ শহরের গভর্নর জানিয়েছেন, দুর্ঘটনার পর ট্যাংকারটিতে আগুন ধরে যায়। পরে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে নিহত ব্যক্তিদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

কর্মকর্তারা জানিয়েছেন, হতাহত ব্যক্তিদের যে সংখ্যা দেওয়া হয়েছে, তা প্রাথমিক তথ্যের ভিত্তিতে। পরিস্থিতি ও উদ্ধারকাজের অগ্রগতির সঙ্গে এই সংখ্যা পরিবর্তিত হতে পারে।

ইরানে জ্বালানি ট্যাংকার ও বাসের ভয়াবহ দুর্ঘটনা নতুন নয়। দুর্বল সড়কব্যবস্থা, পুরোনো যানবাহন এবং অতিরিক্ত ভারী যান চলাচলের কারণে দেশটিতে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে।

২০১৮ সালেও সানান্দাজের কাছে এমন একটি দুর্ঘটনায় অন্তত ১৩ জন নিহত হয়েছিলেন। ওই সময় যাত্রী তোলার জন্য থেমে থাকা একটি বাসে একটি জ্বালানি ট্যাংকার ধাক্কা দিয়েছিল।

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের তথ্য অনুযায়ী, ইরানে সড়ক দুর্ঘটনার হার বিশ্বের গড়ের তুলনায় প্রায় ২০ গুণ বেশি। দেশটির সড়কের দুরবস্থা ও দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনাকে এর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

২০১৭ সালের মে মাসে তেহরানভিত্তিক সংবাদপত্র ফাইন্যান্সিয়াল ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ইরানে প্রতিবছর সড়ক দুর্ঘটনায় ২০ হাজারের বেশি মানুষ নিহত হন। এ ছাড়া প্রায় ৮ লাখ মানুষ আহত হন।

এএম

ইন্দোনেশিয়ার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ

গোলহীন মেসি, আটলান্টার সঙ্গে ড্র মিয়ামির

চলতি মাসেই রায় হতে যাচ্ছে দুই মামলার

ইউক্রেন যুদ্ধ বন্ধের পরিকল্পনা, পুতিনের সঙ্গে মার্কিন প্রতিনিধিদের বৈঠক

পাহাড়ের ৪ হ্রদ খালি করছে নেপাল, বিপজ্জনক অবস্থায় আরো ১৭

হালান্ডের ৩০০তম গোলে কভেন্ট্রিকে হারিয়ে সিটির হ্যাটট্রিক জয়

ইরানের তিন ট্যাংকারে মার্কিন হামলা, বাড়ছে যুদ্ধের শঙ্কা

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ পেতে দেরি হচ্ছে কেন

ইউজিসির তদন্তে সাউদার্নের ট্রাস্টি বোর্ডের তিন সদস্য অযোগ্য, প্রশাসক নিয়োগে বৈধতা

বৈদ্যুতিক মিটার চুরি করে বিকাশ নম্বর ঝুলিয়ে চাঁদা দাবি