হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

চাপে ফেলে ইরানের অর্থনীতি ২৫ শতাংশ কমানোর হুমকি যুক্তরাষ্ট্রের

আলজাজিরা

যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট। ছবি: সংগৃহীত

অর্থনৈতিক চাপ বাড়িয়ে আগামী বছরের মার্চের মধ্যে ইরানের অর্থনীতি ২৫ শতাংশ সংকুচিত করার পূর্বাভাস দিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।

তার দাবি, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক বিচ্ছিন্নকরণ নীতির কারণে ইরানের অর্থনীতি ইতিহাসের অন্যতম দ্রুত পতনের মুখে পড়তে যাচ্ছে।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে স্কট বেসেন্ট এ পূর্বাভাস দেন।

বেসেন্ট বলেন, ২০২৬ সালের মার্চ থেকে ২০২৭ সালের মার্চ পর্যন্ত এক বছরে ইরানের অর্থনীতি ২৫ শতাংশ সংকুচিত হতে পারে। বিষয়টি বোঝাতে তিনি রাশিয়ার অর্থনীতির উদাহরণ দেন। তার ভাষ্য, সোভিয়েত ইউনিয়নের পতনের সময় তিন বছরে রাশিয়ার অর্থনীতি ২২ শতাংশ সংকুচিত হয়েছিল। অথচ ইরানের অর্থনীতির সংকোচন এক বছরের মধ্যেই ২৫ শতাংশে পৌঁছাতে পারে। এটি ইতিহাসের অন্যতম দ্রুত অর্থনৈতিক পতন।

ইরানের ওপর চাপ বাড়াতে ট্রাম্প প্রশাসন ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ নামে একটি অভিযান চালাচ্ছে। গত আগস্টে শুরু হওয়া এই অভিযানের আওতায় তেহরানের বিরুদ্ধে অর্থনৈতিক চাপ ও নিষেধাজ্ঞা অব্যাহত রেখেছে ওয়াশিংটন।

বেসেন্ট এই নিষেধাজ্ঞা অভিযানকে একক কোনো দেশের বিরুদ্ধে বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় অর্থনৈতিক বিচ্ছিন্নকরণ প্রচেষ্টা বলে বর্ণনা করেছেন।

ইরান থেকে তাকে হত্যার হুমকি দেওয়ার বিষয়টিও উল্লেখ করেছেন মার্কিন অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘তাদের মৃত্যুর হুমকি আমাকে বলছে, আমি যা করছি, তা কাজ করছে।’

তবে ইরানের অর্থনীতি ২৫ শতাংশ সংকুচিত হওয়ার বিষয়টি বেসেন্টের পূর্বাভাস। এটি এখনো বাস্তব অর্থনৈতিক ফলাফল নয়।

এএম

বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি পূরণে ট্রাম্পকে ইরাকের প্রেসিডেন্টের আহ্বান

যুক্তরাষ্ট্রকে শোচনীয় পরাজয়ের ইঙ্গিত দিলেন আরাগচি

গাজায় যুদ্ধবিরতির পরও বাড়ছে প্রাণহানি

মধ্যপ্রাচ্যে তৃতীয় বিমানবাহী রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, আবারও যুদ্ধ শুরুর শঙ্কা

বাহরাইনে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র