হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সৌদিতে হামলায় হুথিদের গোয়েন্দা তথ্য দিচ্ছে ইরান

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ইরানের সহায়তার কারণেই সৌদি আরব ও ইয়েমেনে দেশটির মিত্রদের ওপর এযাবৎকালের সবচেয়ে শক্তিশালী ও অত্যাধুনিক হামলাগুলো চালাতে সক্ষম হয়েছে হুথিরা। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সৌদি আরব ও ইয়েমেনে হুথি-বিরোধী জোটের গোয়েন্দা তথ্যের বিষয়ে অবগত ব্যক্তিদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যমটি এ খবর জানিয়েছে। এতে বলা হয়, সৌদি আরবে হামলার জন্য হুথিদের গোয়েন্দা তথ্য দিচ্ছে ইরান।

প্রতিবেদন অনুযায়ী, ইরানের সহায়তায় লোহিত সাগর উপকূলে ইয়েমেনের বিভিন্ন এলাকায় নিজেদের নিয়ন্ত্রণ সম্প্রসারণ করতে সক্ষম হয়েছে হুথিরা। একই সঙ্গে সৌদি আরবের তেল স্থাপনা ও বিমানবন্দর লক্ষ্য করে হামলাও জোরদার করেছে তারা। এসব হামলার মধ্যে গত সপ্তাহে রিয়াদে চালানো সেই হামলাও রয়েছে, যাতে ১৩ জন নিহত হন।

তবে ইয়েমেনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করেছে ইরান। তেহরানের দাবি, হুথিরা সম্পূর্ণ স্বাধীনভাবে পরিচালিত হয়।

সূত্র: আল জাজিরা

আরএ

ইসরাইলের নির্বাচন: আরব ভোট ও নেতানিয়াহুর বর্জনের রাজনীতি

হরমুজে ক্রমাগত বাড়ছে জাহাজে হামলার ঘটনা

পাকিস্তানের সঙ্গে সীমান্ত বাণিজ্য স্থগিত নিয়ে যা বলছে ইরান

সৌদিতে চারটি ড্রোন ভূপাতিত, সহায়তা দেওয়ার কথা ভাবছে মিসর

পশ্চিম তীরে ইউরোপীয় কূটনীতিকদের ওপর ইসরাইলি অবৈধ বসতি স্থাপনকারীদের হামলা

মার্কিন সাংবাদিকের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি হাকাবির

সৌদি আরবের নাজরানে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

লাতিন আমেরিকার দেশগুলো কেন ইসরাইলের ঘনিষ্ঠ হচ্ছে

হুথিদের সঙ্গে লড়াইয়ে পশ্চিমা সমর্থিত ‘সরকারি বাহিনীর’ ৮ সেনা নিহত

হুথি হামলায় ফ্লাইট বাতিল, দেশে ফিরতে চাওয়া নাগরিকদের পাশে দাঁড়াল সৌদি দূতাবাস