লেবাননে ইসরাইলি আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৩৪৬ জনে দাঁড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২ মার্চ দক্ষিণ লেবাননে ইসরাইলি আগ্রাসন শুরুর পর থেকে এসব প্রাণহানি ঘটেছে। এ সময়ে আহত হয়েছেন ১২ হাজারের বেশি মানুষ।
নিহতদের মধ্যে ৩৯৩ জন নারী ও ২৫৭ জন শিশু রয়েছে। এছাড়া ইসরাইলি হামলায় অন্তত ১৩৫ জন স্বাস্থ্যকর্মীও প্রাণ হারিয়েছেন।
শনিবার দেইর এজ-জাহরানি ও আনসার শহরে ইসরাইলি হামলায় শিশুদেরসহ আরো ১১ জন নিহত হয়েছেন।
চলমান হামলায় লেবাননে বেসামরিক হতাহতের সংখ্যা ক্রমেই বাড়ছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
এমএমআর